লন্ডন, আগস্ট ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- উত্তর ইংল্যান্ডে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার পুলিশ এ খবর জানিয়েছে।
'দ্য রয়েল এয়ার ফোর্স' (আরএএফ) হেলিকপ্টারটি নর্থ ইয়র্কশায়ারের ক্যাটেরিক গ্যারিসন সামরিক ঘাঁটির পশ্চিমের একটি এলাকায় বিধ্বস্ত হওয়ার সময় এতে আরোহী ছিল আরএএফের তিন ক্রু ও সেনাবাহিনীর নয় সদস্য।
নর্থ ইয়র্কশায়ার পুলিশের একজন মুখপাত্র বলেন, "ঘটনাস্থলে দুজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।"
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, উড্ডয়নের সময় থেকেই হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্র"টি ছিল বলে মনে হচ্ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/
bdnews24