টোকিও, আগস্ট ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপানে প্রার্থণাসভা ও ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬২তম নাগাসাকি দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার। ১৯৪৫ সালের ৯ই আগস্ট নাগাসাকিতে এটম বোমা আঘাত হানার মুহূর্তটিকে স্মরণ করে এদিন শান্তি পার্কে সমবেত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও উর্ধ্বতন কর্মকর্তারাসহ সর্বস্তরের হাজারো মানুষ ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা জানান। পালন করেন একমিনিট নীরবতা। পাশাপাশি পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকারও করেন তারা।
পরমাণু অস্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন নাগাসাকির মেয়র তোমিহিসা তাউয়ে। সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, "পরমাণু নিরস্ত্রীকরণ প্রচেষ্টায় অগ্রগতির পরিবর্তে আমরা বরং পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তির কাঠামো ভেঙে পড়ার আশঙ্কার মুখে রয়েছি।"
তাউয়ে আরও বলেন, "পরমাণু শক্তিধর দেশগুলোর সঙ্গে এখন আরও যোগ হয়েছে ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। ইরানেও পরমাণু অস্ত্র উৎপাদনের আশঙ্কা করা হচ্ছে। ফলে বর্তমান বিশ্বে পরমাণু অস্ত্রের ঝুঁকি আগের চেয়েও অনেক বেশি। এই ঝুঁকি শুধু অস্ত্র ব্যবহারেরই নয় বরং পরমাণু প্রযুক্তি বিস্তারেরও।"
জাপানের প্রধানমন্ত্রীও বলেন, যুদ্ধবিরোধী সংবিধান এবং পরমাণু অস্ত্রবিরোধী মূলনীতি থেকে সরে আসবে না জাপান। অন্যদিকে, এখনও পরমাণু অস্ত্র ত্যাগ না করায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন নাগাসকির মেয়র।
১৯৪৫ সালের ২য় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের আণবিক বোমার আঘাতে নাগাসাকির ২ লাখ মানুষের মধ্যে তাৎক্ষণিকভাবে নিহত হয়েছিল প্রায় ২৭ হাজার মানুষ। বছরের শেষদিকে মারা যায় আরও ৭০ হাজার মানুষ। এছাড়াও আণবিক বোমার তেজষ্ক্রিয়তার প্রভাবে দুরারোগ্য ব্যাধিতে ভুগে পরবর্তী অর্ধ-শতাব্দী ধরে মৃত্যুবরণ করেন আরও অনেকে।
নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন,"মানব ইতিহাসে আণবিক বোমার ভয়াবহতার শিকার হওয়া একমাত্র দেশ হিসেবে এই দু:সহ অভিজ্ঞতার কথা আন্তর্জাতিক স
bdnews24