২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধনী-দরিদ্র বৈষম্য বৃদ্ধি এশিয়ার জন্য বিপজ্জনক : এডিবি

এশিয়ার অধিকাংশ দেশে ধনী-দরিদ্র বৈষম্য বাড়ছে। ক্রমবর্ধমান এ বৈষম্য দেশগুলোর জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। কারণ এ বৈষম্য ওই সব দেশের প্রবৃদ্ধির সম্ভাবনা নস্যাৎ করে দিতে পারে। এ ছাড়া সামাজিক সমস্যা বাড়ার ঝুঁকিও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 03:15 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

বেইজিং, আগস্ট ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) ---- এশিয়ার অধিকাংশ দেশে ধনী-দরিদ্র বৈষম্য বাড়ছে। ক্রমবর্ধমান এ বৈষম্য দেশগুলোর জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। কারণ এ বৈষম্য ওই সব দেশের প্রবৃদ্ধির সম্ভাবনা নস্যাৎ করে দিতে পারে। এ ছাড়া সামাজিক সমস্যা বাড়ার ঝুঁকিও রয়েছে। ম্যানিলা ভিত্তিক ঋণদাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সংস্থা এ বছরের প্রতিবেদন প্রকাশ করে। এডিবি ব্যাপক আয় বৈষম্যের জন্য অংশত বিশ্বায়নকে দায়ী করেছে। এছাড়া সম্পদের পুনর্বণ্টন এবং সমান সুযোগ সৃষ্টির জন্য বেশ কিছু নীতি সুপারিশ করেছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে এডিবির প্রধান অর্থনীতিবিদ ইফজাল আলি বলেন, "আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বৃদ্ধি এশিয়ার দেশগুলোর প্রবৃদ্ধির জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। " 'কী ইন্ডিক্যাটরস ২০০৭' শিরোনামের ওই প্রতিবেদন অনুসারে সবচেয়ে বেশি আয় বৈষম্য নেপাল ও চীনে। আয় বৈষম্য নিরূপণের মান পদ্ধতি অনুযায়ী, চীনে ২০০৩ সালে বৈষম্য ছিল হার ৪০ দশমিক ৭। এক বছরে সেটা বেড়ে ২০০৪ এ হয়েছে ৪৭ দশমিক ৩ শতাংশ। আর এখন এর মাত্রা দক্ষিণ আমেরিকার দেশগুলোর সমান হয়ে গেছে। অন্য অনেক দিক থেকেও ধনী-দরিদ্র আয়ের ফারাক ধরা পড়ে। যেমন- ভারতে ধনী-দরিদ্র বৈষম্য ৩৬ দশমিক ২ ভাগ। কিন্তু সে দেশের চরম দরিদ্র পরিবারের ২৮ শতাংশ শিশু স্বাভাবিকের চেয়ে কম ওজনের হয়ে থাকে। যেখানে ধনী পরিবারগুলোর ৫ শতাংশ শিশুর এ সমস্যা রয়েছে। আয় বণ্টনের দিক থেকে বিশ্বায়নের ক্ষতিকর প্রভাবের ভাল উদাহরণ ভারত। ওই দেশে তথ্য প্রযুক্তি খাতের উন্নতির ফলে ইংরেজি জানা স্নাতক ডিগ্রিধারীদের বেতন বাড়ছে। অন্যদিকে অদক্ষ শ্রমিকদের মজুরী কমছে। এডিবির প্রতিবেদনে বলা হয়, "কলেজ পড়