মিরানশাহ, পাকিস্তান, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা মঙ্গলবার উত্তর ওয়াজিরিস্তানের তালেবানপন্থীদের কয়েকটি আস্তানায় হামলা চালিয়ে কমপক্ষে ১০ জঙ্গিকে হত্যা করেছে। ওই হামলায় সেনারা হেলিকপ্টার গানশিপও ব্যবহার করে। সেনাবাহিনীর একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।
মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ রয়টার্সকে জানান, আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতীয় এলাকার প্রধান শহর মিরানশাহ থেকে প্রায় ২৫ কিলোমিটার পশ্চিমের দেগান এলাকায় তালেবানপন্থী জঙ্গিদের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন , স্থানীয় সূত্রগুলো আমাদের জানিয়েছে যে সেখানে কমপক্ষে ১০ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন।
তবে মিরানশাহর একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, ২৭ জঙ্গি নিহত হওয়ার খবর রয়েছে তাদের কাছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় সেনাবাহিনী মর্টার ও কামান ব্যবহার করেছে।
হাসপাতাল থেকে আহত একজন রয়টার্সকে বলেন, " গোলাগুলি শুরু হওয়ার পর আমরা দৌড়ে পালাচ্ছিলাম। এ সময় আমাদের বাড়িতে একটি বোমা আঘাত হানে।"
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা বলেন, জঙ্গিরা সেখানে লুকিয়ে আছে
bdnews24