২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার নিন্দা জানাতে ইইউকে জর্জিয়ার আহ্বান

ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায়ে রাশিয়ার নিন্দা করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছে জর্জিয়া। জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল শাকাশভিলি মঙ্গলবার এ আহ্বান জানান। জর্জিয়ার যে গ্রামে রুশ ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে সেখান থেকে ইংরেজি ভাষায় শাকশভিলি বলেন, "এটি কেবল জর্জিয়ার সমস্যা নয়। এটি ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রেও একটি সমস্যা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 04:15 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

সিতেলুবানি, জর্জিয়া, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায়ে রাশিয়ার নিন্দা করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছে জর্জিয়া। জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল শাকাশভিলি মঙ্গলবার এ আহ্বান জানান। জর্জিয়ার যে গ্রামে রুশ ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে সেখান থেকে ইংরেজি ভাষায় শাকশভিলি বলেন, "এটি কেবল জর্জিয়ার সমস্যা নয়। এটি ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রেও একটি সমস্যা।" এর আগে জর্জিয়ার কর্মকর্তারা জানান, সোমবার রাতে সিতেলুবানি এলাকার একটি গ্রামে আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। তবে সেটি অবিস্ফোরিত ছিল এবং এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনাকে 'আগ্রাসী কর্মকাণ্ড' আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে রাশিয়ার রাষ্ট্রদূতকেও ডেকে পাঠায় জর্জিয়া। তবে রাশিয়া এ ক্ষেপণাস্ত্র হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। জর্জিয়ার কর্মকর্তারা জানান, সোমবার রাতে রাজধানী থেকে ৬৫ কিলোমিটার পশ্চিমে সিতেলুবানি এলাকার গ্রামাঞ্চলে একটি সবজি বাগানের কাছে এসে পড়ে রুশ ক্ষেপণাস্ত্রটি। বাড়িঘর কিংবা রাস্তাঘাটের ওপর না পড়ায় এবং অবিস্ফোরিত থাকায় এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষেপণাস্ত্রটি যেখানে পড়েছে সেখানকার মাটিতে প্রায় ১৬ ফুট গভীর একটি গর্ত তৈরী হয়েছে। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে এবং বোমা ও বিস্ফোরক বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। ক্ষেপণাস্ত্রটি দেখার জন্য সেখানে ভীড় করছে স্থানীয় জনগণ। তবে পুলিশ সবাইকে নিরাপদ দূরত্বে রেখেছে। ক্ষেপণাস্ত্রটির বিস্ফোরিত হওয়ার আশঙ্কা আছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভানো মেরাবিসভিলি মঙ্গলবার রয়টার্সকে বলেন, "এ ঘটনাকে আগ্রাসী কর্মকাণ্ড হিসেবেই দেখছি আমি। অন্য একটি দেশ থেকে উড়ে আসা বিমানের মাধ্যমে এটি করা হয়েছে।" মেরাবিসভিলি বলেন, "গতকাল স্থানীয় সময় ১৯৩০ মিনিটে এ ঘটনা ঘটে। দুটি এসইউ - ২৪ জেট বিমান উড়ে গেছে এখান দিয়ে। আমাদের রাডারে ধরা পড়েছে যে ওই জেট দুটি রাশিয়া থেকে উড়ে এসেছে এবং তারপর আবার একই পথে যেখান থেকে এসেছিল সেখানে ফিরে গেছে।" এসইউ - ২৪ জঙ্গি বিমান ১৯৭০ এর দশকে রুশ বিমান বহরে যোগ করা হয়। এ জঙ্গি বিমানগুলো এমনভাবে তৈরী করা হয়েছিল যাতে যেকোনো আবহাওয়ায় হামলা চালাতে সক্ষম হয় সেটি। রাশিয়ার বিমান বাহিনীর কমান্ডারের মুখপাত্র কর্নেল আলেক্সান্দার দ্রবিশেভস্কি আকাশসীমা লঙ্ঘনের অস্বীকৃতি জানিয়ে ওই ঘটনার সঙ্গে রুশ বিমান বাহিনীর কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। মুখপাত্র রয়টার্সকে বলেন, "রাশিয়ার বিমান বাহিনী সোমবার কিংবা মঙ্গলবারে জর্জিয়ার ওপর দিয়ে কোনো ফ্লাইট পরিচালনা করেনি।" রুশ মুখপাত্র আরও বলেন, "রাশিয়া স্বার্বভৌম জর্জিয়ার সীমান্ত লঙ্ঘন করেনি।" রাশিয়ার সঙ্গে জর্জিয়ার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। জর্জিয়ার আবখাজিয়া ও দক্ষিণ ওসেতিয়ার বিদ্রোহীদের মতাদর্শিক সমর্থন এবং আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ করে আসছে জর্জিয়া। এছাড়া, এর আগেও জর্জিয়ার আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির অভ্যন্তরে বিমান পাঠিয়ে সেখানে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র ফেলার অভিযোগ আনা হয়েছিল রাশিয়ার বিরুদ্ধে। সা