২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার জেল থেকে মুক্ত চিকিৎসকদের নিয়ে ছবি বানাবে হলিউড

লিবিয়ায় শিশুদেহে ইচ্ছাকৃত এইডস্ ভাইরাস সংক্রমণের অভিযোগে ৮ বছর আটক থাকার পর দেশে ফেরা ৬ চিকিৎসককে বড় পর্দায় হাজির করবেন হলিউডের চলচ্চিত্র নির্মাতারা। এর মধ্যে সিক্সথ সেন্স প্রোডাক্টশনস্ নামের একটি নির্মাতা প্রতিষ্ঠান ছবির নামও ঠিক করে ফেলেছে। ছবির নাম "বেনগাজি সিক্স"। তারা জানায়, বুলগেরিয়ার ৫ নার্স এবং ফিলিস্তিনি চিকিৎসক এ প্রকল্পে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 03:28 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

সোফিয়া, আগস্ট ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ায় শিশুদেহে ইচ্ছাকৃত এইডস্ ভাইরাস সংক্রমণের অভিযোগে ৮ বছর আটক থাকার পর দেশে ফেরা ৬ চিকিৎসককে বড় পর্দায় হাজির করবেন হলিউডের চলচ্চিত্র নির্মাতারা। এর মধ্যে সিক্সথ সেন্স প্রোডাক্টশনস্ নামের একটি নির্মাতা প্রতিষ্ঠান ছবির নামও ঠিক করে ফেলেছে। ছবির নাম "বেনগাজি সিক্স"। তারা জানায়, বুলগেরিয়ার ৫ নার্স এবং ফিলিস্তিনি চিকিৎসক এ প্রকল্পে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সিক্সথ সেন্স প্রোডাক্টশনস্ এর আগে অস্কার মনোয়ন পাওয়া গণহত্যার ছবি "হোটেল রুয়ান্ডা"র জন্য তহবিল সংগ্রহে সাহায্য করেছিলো। লিবিয়ার আদালত ওই ৬ চিকিৎসককে মৃত্যুদণ্ড দিয়েছিলো। পরে বেশ কয়েক বছর আইনি ও রাজনৈতিক লড়াইয়ের পর ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় তারা মুক্তি পান এবং বুলগেরিয়ায় ফিরে আসেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ১৯৯৮ সালে লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজির একটি হাসপাতালে কাজ করার সময় ইনজেকশানের মাধ্যমে তারা ৪৬০ শিশুর দেহে এইচআইভির সংক্রমণ ঘটান। তবে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। তারা দাবি করেন, লিবিয়া সরকার তাদের নির্যাতন করে এই স্বীকারোক্তি আদায় করেছিলো। নির্মাতা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও নির্মাণ শাখার সভাপতি স্যাম ফিউয়ের বলেন, "লিবিয়ার কারাগারে বছরের পর বছর ৬ চিকিৎসকের টিকে থাকা এবং আবার মুক্ত জীবনে ফেরার জন্য বাঁচার অভিজ্ঞতা নিয়ে নির্মিতব্য ছবিটির গল্প হবে অনুপ্রেরণামূলক।" রোববার ই-মেইলের মাধ্যমে তিনি রয়টার্সকে বলেন, "এ অবিচার সম্পর্কে সারা বিশ্বকে জানতে হবে। এটা বুলগেরিয়ারই কাহিনী নয়, এটা একটি মানবিক গল্প। এর সঙ্গে সারা বিশ্ব সম্পর্কিত হবে এবং এর থেকে শিক্ষা নিবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ২০৪৭ ঘ.