২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় গুম ও নির্বিচার হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী: এইচআরডব্লিউ

শ্রীলংকায় লোকজনকে গুম করা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী। সোমবার ১৭ সাহায্যকর্মী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন বার্ষিকীতে হিউম্যান রাইটস ওয়াচ একথা বলেছে। এ হত্যাকাণ্ডের জন্য নিরাপত্তা বাহিনীকে দায়ী করা হয়। দিনটি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ "ফের যুদ্ধ : অবরুদ্ধ মানবাধিকার" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

কলম্বো, আগস্ট ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় লোকজনকে গুম করা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী। সোমবার ১৭ সাহায্যকর্মী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন বার্ষিকীতে হিউম্যান রাইটস ওয়াচ একথা বলেছে। এ হত্যাকাণ্ডের জন্য নিরাপত্তা বাহিনীকে দায়ী করা হয়। দিনটি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ "ফের যুদ্ধ : অবরুদ্ধ মানবাধিকার" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, শ্রীলংকায় দুই দশক ধরে তামিলদের বিরুদ্ধে চলমান গৃহযুদ্ধের নতুন পর্বে মাহিন্দা রাজাপক্ষের সরকার নির্যাতনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। মানবাধিকার সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে বলেন, "শ্রীলংকা সরকার কার্যত নিরাপত্তা বাহিনীকে 'নোংরা যুদ্ধ' কৌশল অবলম্বনের ছাড়পত্র দিয়েছে।" এ প্রসঙ্গে তিনি আরও বলেন, টাইগার গেরিলাদের নির্যাতন সরকারের জন্য হত্যা, গুম এবং উদ্বাস্তুদের জোর করে ফেরত আনার অজুহাত হতে পারে না। তিনি বলেন, সরকার বার বার মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত থাকার এবং নির্যাতনের ঘটনা তদন্তের প্রতিশ্র"তি দিলেও এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার মত রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে তাদের। লিবারেশন অব তামিল টাইগার্স ইলমের (এলটিটিই) সঙ্গে গৃহযুদ্ধে ১৯৮৩ সাল থেকে এ পর্যন্ত শ্রীলংকায় ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তামিল টাইগাররা একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠায় সশস্ত্র সংগ্রাম করে আসছে। মানবাধিকার গ্র"পগুলো জানায়, এ বছর কয়েক শ' মানুষ অপহরণ কিংবা গুম হয়েছে। তাদের অধিকাংশই সংখ্যালঘু তামিল। গত বছরও প্রায় এক হাজার মানুষ অপহরণ বা গুম হয়েছে। এর জন্য টাইগার গেরিলা, আধা সামরিক বাহিনী, নিরাপত্তা বাহিনী এবং তাদের এজেন্ট, অপরাধ জগতের বিভিন্ন চক্রকে দায়ী করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৯১৩ ঘ.