গুয়াহাটি, ভারত, আগস্ট ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ এশিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় মহামারী আকারে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নেপাল, ভারতের আসাম, বিহার, উড়িষ্যা ও উত্তরপ্রদেশসহ বাংলাদেশে প্রায় সাড়ে তিনকোটি মানুষ বন্যাকবলিত হয়েছেন। অবশ্য বেসরকারী হিসেবমতে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। এদিকে, শুধু শনিবার থেকেই এ অঞ্চলে বন্যায় নিহত হয়েছেন প্রায় ৩৩০ জন। বন্যাকবলিত এলাকাগুলোতে পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী, খাবার পানি ও ঔষধপত্র সরবরাহ করা যাচ্ছে না বলে উল্লেখ করেছেন ত্রাণকর্মী ও সরকারি বেসরকারি কর্মকর্তারা।
ভরাতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে প্রায় ৩০ লাখ লোক জরুরি আশ্রয়কেন্দ্র গুলোতে আশ্রয় নিয়েছে এবং পানিবন্দি অবস্থায় রয়েছে। কোথাও কোথাও পানি নামতে শুরু করার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ম্যালেরিয়াসহ মস্তিষ্কের প্রদাহজনিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগোই রয়টার্সকে বলেন,"আসামে মহামারী ছড়িয়ে পড়ার বিষয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন।"
তিনি আরও বলেন,"এ বছরের বন্যায় মানুষ ও সম্পদের ক্ষয়ক্ষতি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।"
ভারতের পূর্বাংশের বেশিরভার এবং বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে ৪১টি জেলাই বন্যাকবলিত অবস্থায় রয়েছে।
ভারতীয় সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইউনিসেফ জানিয়েছে এ বছর বন্যার আগেই বর্ষাকালের ক্ষয়ক্ষতিতে প্রায় ১,১০০ মানুষের মৃত্যু হয়েছে ভারতে।
স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, জ্বর ও ডায়ারিয়া ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ত্রাণকর্মীদের।
ত্রাণকার্যক্রম এবং বন্যাদুর্গতদের উদ্ধার তৎপরতার অপ্রতুলতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আগে থেকে পরিস্থিতি অনুমান না করতে পারা এবং ত্রাণ কার্যক্রম শুরু করতে দেরি হওয়ায় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ অনেকই।
আসামের স্কুল শিক্ষক সঞ্জীব নাথ টেলিফোনে রয়টার্সকে বলেন,"আমরা যদিও একবারে শতভাগ ঠিকঠাক সরকার আশা করি না তবুও কষ্টকরে হলেও মুখ্যমন্ত্রীর উচিৎ ছিল বন্যাদুর্গত এলাকায় সফরে আসা।"
বিহার রাজ্যে প্রায় এক কোটি মানুষ ভয়বহ বন্যাকবলিত অবস্থায় রয়েছেন। সেখানে বিভিন্ন এলাকায় হেলিকপ্টারে করে খাদ্য, ঔষধপত্র ও কাপড়চোপড় সরবরাহ করা হচ্ছে।
কোলকাতায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান,"প্রত্যেক পাইলট প্রতিদিন ১২ বার করে খাদ্য ও ঔষধ ও অন্যান্য ত্রানসামগ্রী নিয়ে যাচ্ছেন। মধ্য ও উত্তর বিহারে ভয়াবহ দুর্যোগের কথা জানিয়েছেন তারা।"
প্রতিবেশী ওড়িষ্যা ও উত্তর প্রদেশে শনিবার থেকে বন্যায় ডুবে বাড়িঘর ভেঙ্গে এবং বজ্রপাতে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। আসাম ও বিহারে ৮৫ জন মারা গেছে।
এদিকে বিহারের সামাস্তিপুর গ্রামের বাসিন্দা মেঘু যাদব বলেন, "আমাদের পরিবারের কয়েক দিন মহিষের দুধ খেয়েই জীবনধারণ করেছি। কিন্তু অবস্থা এখন বেগতিক। কারণ কয়েক দিন হলো মহিষগুলোও খাবার পাচ্ছে না। ফলে তাদের দুধও বন্ধ হয়ে গেছে।"
এ রাজ্যে এক কোটি মানুষ বন্যাকবলিত। সেখানে পুলিশের সঙ্গে বন্যার্তদের সংঘর্ষে একজন নিহত এবং ২০ আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা ম্যালেরিয়ার প্রাদুর্ভাব হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। শুক্রবার ইউনিসেফ বলেছে, দুর্যোগের মাত্রা এতটাই ভয়ঙ্কর যে সাহায্যকর্মীদের জন্য এটা "নজিরবিহীন চ্যালেঞ্জ" হয়ে দাঁড়িয়েছে।
ভারতের স্বেচ্ছাসেবক সংস্থার একজন কর্মী গুয়াহাটিতে রয়টার্সকে বলেন, বন্যার্তরা নিজেদের ব্যবস্থায় এখনও টিকে আছে।
কয়েক সপ্তাহের বৃষ্টিতে নেপালের পশ্চিম ও পূর্বাঞ্চলে ব্যাপক ভূমিধস ও বন্যা হয়েছে। জাতিসংঘ নেপাল সরকারের পরিসংখ্যান উলে
bdnews24