কাবুল, আগস্ট ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তালেবান গেরিলারা গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এলাকায় পৃথক পৃথক হামলা চালিয়ে ৯ পুলিশকে হত্যা করেছে। এ সমস্ত হামলায় আহত হয়েছে আরও ৮ জন। প্রাদেশিক কর্মকর্তারা রোববার এ খবর জানিয়েছেন।
পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে রোববার রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে তিন পুলিশ নিহত এবং অপর তিনজন আহত হয়েছে জানান প্রাদেশিক গভর্নর শালিজি দীদার।
প্রাদেশিক মুখপাত্র শাহ ওয়াসি মঙ্গল জানান, কুনারের ছাপা দারা জেলার একটি পুলিশ চৌকিতে তালেবান গেরিলাদের হামলায় দুই পুলিশ নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন।
উভয় হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে আফগান সরকার এবং বিদেশী সেনাদের বিরুদ্ধে লড়াইরত তালেবান গেরিলারা।
তালেবান মুখপাত্র জাবুইল্লাহ মুজাহিদ বলেন, "রোববার সকালে কুনার প্রদেশের ছাপা দারা জেলায় আমরা ৭ পুলিশকে হত্যা করেছি এবং সেখানকার তিনটি পুলিশ চৌকি গুঁড়িয়ে দিয়েছি।"
পৃথক ঘটনায় দক্ষিণাঞ্চলীয় লাগোর প্রদেশে শনিবার রাতে রকেট-চালিত গ্রেনেড হামলায় চার আফগান পুলিশ মারা গেছে বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর আবদুল্লাহ ওয়ারদাক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭০৯ঘ.
bdnews24