বাগদাদ, আগস্ট ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বাগদাদের পূর্বাঞ্চলের একটি পেট্রল স্টেশনে রোববার ভোরে মর্টার বোমা হামলায় কমপক্ষে নয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। ইরাকি পুলিশ এ খবর জানিয়েছে।
পুলিশ জানায়, এলাকাটিতে নয়টি মর্টার বোমা আঘাত হানে এবং তাতে ১৩টি গাড়ি ধ্বংস হয়েছে। সে সময় জ্বালানি নেওয়ার জন্য লোকজন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিল। এছাড়া পার্শ্ববর্তী একটি জেলার অপর একটি পেট্রল স্টেশনে কয়েকটি মর্টার হামলা হয়েছে এবং তাতে আহত হয়েছে ছয়জন।
জ্বালানির জন্য বাগদাদের অধিবাসীরা মাঝেমধ্যে ঘণ্টার পর ঘণ্টা পেট্রল স্টেশনগুলোতে অপেক্ষা করে থাকেন। আর সেসব অধিবাসীকে টার্গেট করেছে ইরাকি গেরিলারা। গত বুধবার আত্মঘাতী বোমা হামলাকারীরা দুইটি পেট্রল স্টেশনে হামলা চালায় এবং তাতে মারা যায় ৭০ জন।
এদিকে গত শনিবার মার্কিন সেনাবাহিনী জানিয়েছে যে তারা আল কায়েদার একজন নেতাকে হত্যা করেছে। যার পরিকল্পনা অনুসারে গত জুন মাসে বোমা হামলা চালিয়ে ধ্বংস করা হয় সামারায় অবস্থিত শিয়াদের স্বর্ণ মসজিদের দুটি মিনার।
এর আগে গত ফেব্র"য়ারিতে ওই মসজিদে বোমা হামলার পর ইরাকের সংখ্যাগুরু শিয়া ও সংখ্যালঘু সুন্নি স
bdnews24