মিয়ামি, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ বছর ঝড়ের মৌসুমে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ১৫টি ঝড় স্থলভাগে আঘাত হানতে পারে। এর মধ্যে ৮টিই প্রচন্ড শক্তিশালী হয়ে হারিক্যানে রূপ নিবে বলে পূর্বাভাস দিয়েছে কলোরাডো স্টেট ইউনিভার্সিটির হারিক্যান বিশেষজ্ঞদের একটি দল।
শুক্রবার বিশেষজ্ঞদলের উইলিয়াম গ্রে তার পূর্বাভাসে বলেন, ৮টি হারিক্যানের মধ্যে অন্তত ৪টি ক্যাটাগরি ৩ এ রূপ নিতে পারে এবং ঝড়ের গতিবেগ ঘন্টায় ১১০ মাইল হতে পারে।
তবে ৩১ মে ওই দলটির করা পূর্বাভাসের চেয়ে শুক্রবারের পূর্বাভাসে ঝড়ের সংখ্যা কমই বলা হয়েছে। ৩১ মের পূর্বাভাসে ৩০ নভেম্বর পর্যন্ত ৬ মাসের ঝড়ের গতি প্রকৃতির আভাস দেওয়া হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ২৪০৩ ঘ.
bdnews24