২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের দাবি মেনেই পরমাণু চুক্তি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র

দীর্ঘপ্রতিক্ষীত বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির বিস্তারিত বিবরণ শুক্রবার প্রকাশ করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। ভারতের মূল দাবিগুলো মেনেই চুক্তিটি করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ৪০ বছর যাবৎ এই চুক্তি কার্যকর থাকবে। এরপর দুদেশের জন্যই চুক্তিটি অতিরিক্ত মেয়াদে আরও ১০ বছর কার্যকর থাকার বিধান রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 03:17 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

নয়াদিল্লি, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দীর্ঘপ্রতিক্ষীত বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির বিস্তারিত বিবরণ শুক্রবার প্রকাশ করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। ভারতের মূল দাবিগুলো মেনেই চুক্তিটি করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ৪০ বছর যাবৎ এই চুক্তি কার্যকর থাকবে। এরপর দুদেশের জন্যই চুক্তিটি অতিরিক্ত মেয়াদে আরও ১০ বছর কার্যকর থাকার বিধান রয়েছে। চুক্তির বদৌলতে ভারত গত ৩০ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের পরমাণু জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতা পাবে। ১৯৭৪ সালে পরমাণু অস্ত্র পরীক্ষা চালানো ভারত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর না করেও এই সহযোগিতা পাবে। চুক্তিটি গত ডিসেম্বরে মার্কিন কংগ্রেসে পাস হলেও চুক্তিতে যুক্তরাষ্ট্রের নতুন কিছু শর্ত থাকায় ভারতের আপত্তির মুখে এটি নিয়ে দুপক্ষে সমঝোতা হতে এতদিন লেগেছে। গত মাসে দুপক্ষ আলোচনার মাধ্যমে চুক্তিটি চূড়ান্ত করে। এ মাসে দুপক্ষ আনুষ্ঠানিকভাবে চুক্তিটি সই করবে বলে আশা করা হচ্ছে। চুক্তিতে দুপক্ষই তাদের নিজ নিজ স্বার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা বজায় রাখার পাশাপাশি একে অপরের অভ্যন্তরীন বিষয়ে নাক না গলাতে সম্মত হয়েছে। সেইসঙ্গে দুপক্ষ একে অপরের পারমাণবিক কর্মসূচিকেও শ্রদ্ধা করে চলতে একমত হয়েছে। ভারত ব্যবহৃত পরমাণু জ্বালানি পুনরায় প্রসেস করা এবং আবারও পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে পরমাণু বাণিজ্য বন্ধ করে না দেওয়ার দাবি জানানোয় চুক্তিটি মেনে নিতে যুক্তরাষ্ট্র সহজে রাজি হচ্ছিল না। কিন্তু পরে চুক্তিটি চূড়ান্ত হলে দেখা গেছে, ভারতের ওই প্রধান দুটো দাবিই পূরণ করেছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে ভারত আরেকটি পরমাণু পরীক্ষা চালালে এর পরিণতিতে কী হবে--- সে ব্যাপারে সরাসরি কোনো কিছু চুক্তিতে উল্লেখ করা হয়নি। চুক্তিটি এখনও মার্কিন কংগ্রেসে অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছে। আর ভারতকেও চুক্তিটির ব্যাপারে পরমাণু সরবরাহ দেশগুলোর গ্র"প- এর কাছ থেকে ছাড়পত্র পেতে হবে। সেইসঙ্গে বেসামরিক পরমাণু স্থাপনাগুলো জাতিসংঘের তত্ত্বাবধানে রাখার ব্যাপারেও চুক্তিবদ্ধ হতে হবে ভারতকে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র পরমাণু জ্বালানি সরবরাহে কোনোরকম বিঘ