বাগদাদ, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বাগদাদের উত্তরে বাকুবার কাছে হিবহিব শহরের একটি পুলিশ স্টেশনে বৃহস্পতিবার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১৩ জন নিহত এবং অপর ১৫ জন আহত হয়েছে। ইরাকি পুলিশ এ খবর জানিয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, নিহতদের মধ্যে ছয়জন পুলিশ এবং সাতজন বেসামরিক নাগরিক।
বাগদাদে ভায়াবহ আত্মঘাতী হামলার একদিন বাদে হয়েছে এ হামলা। যে আত্মঘাতী হামলায় নিহত হয়েছিল ৭০ জনেরও বেশি লোক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে
bdnews24