২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সরকার থেকে বেরিয়ে গেল সুন্নি ব্লক, বোমা হামলায় নিহত ৭৩

ইরাকের প্রধান সুন্নি আরব ব্লক বুধবার মন্ত্রিপরিষদ থেকে বেরিয়ে গেছে। এতে করে বড় ধরনের সঙ্কটের সুখে পড়েছেন প্রধানমন্ত্রী নূরী আল মালিকি ও তার ১৫ মাসের শিয়া নেতৃত্বাধীন সরকার। একই দিন বাগদাদে কয়েক দফা গাড়িবোমা হামলা হয়েছে। এর মধ্যে একটি ট্রাকবোমা হামলাতেই নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন। পুলিশ জানায়, পশ্চিম বাগদাদের মানসুর জেলার হামলাটিতে আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি একটি জ্বালানি ট্রাক দিয়ে হামলা চালায়। এ হামলায় ৫০ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয় আরও ৬০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 11:13 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

বাগদাদ, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইরাকের প্রধান সুন্নি আরব ব্লক বুধবার মন্ত্রিপরিষদ থেকে বেরিয়ে গেছে। এতে করে বড় ধরনের সঙ্কটের সুখে পড়েছেন প্রধানমন্ত্রী নূরী আল মালিকি ও তার ১৫ মাসের শিয়া নেতৃত্বাধীন সরকার। একই দিন বাগদাদে কয়েক দফা গাড়িবোমা হামলা হয়েছে। এর মধ্যে একটি ট্রাকবোমা হামলাতেই নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন। পুলিশ জানায়, পশ্চিম বাগদাদের মানসুর জেলার হামলাটিতে আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি একটি জ্বালানি ট্রাক দিয়ে হামলা চালায়। এ হামলায় ৫০ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয় আরও ৬০ জন। বাগদাদের শিয়া অধুষ্যিত কারাদা জেলায় অপর এক আগ্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং অপর ৪০ জন আহত হয়েছে। পুলিশ আরও জানায়, দক্ষিণ বাগদাগের দোরা জেলায় অপর এক গাড়িবোমা হামলায় নিহত হয়েছে ৩ জন। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। এদিকে, প্রধান সুন্নি ব্লকটি বেরিয়ে যাওয়ার বিষয়ে উপ-প্রধানমন্ত্রী বারহাম সালিহ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, "সংবিধান প্রণয়নের পর এ যাবত আমরা যেসব সঙ্কট মোকাবিলা করেছি সেগুলোর মধ্যে এটাই সম্ভবত সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কট। এর আগে ইরাকের প্রধান সুন্নি আরব রাজনৈতিক ব্লক 'দ্য একোর্ড্যান্স ফ্রন্ট' জানায়, প্রধানমন্ত্রী নূরী আল মালিকির সরকার থেকে তারা বেরিয়ে গেছে। কতকগুলো দাবি পূরণে মালিকির ব্যর্থতার জন্য সুন্নি ব্লকটি এ পদক্ষেপ নেয় বলেও জানায়। ধারণা করা হচ্ছে, তাদের এ পদক্ষেপ কয়েকটি আইনের ব্যাপারে একমত হতে মালিকি সরকারের প্রচেষ্টাকে জটিল করে তুলবে। 'দ্যা একোর্ড্যান্স ফ্রন্ট' চেয়েছিল ইরাকের নিরাপত্তার বিষয়ে তাদের বক্তব্য যেন অগ্রাধিকার পায়। তারা মালিকি নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে প্রধান প্রধান বিষয়ে তাদের সঙ্গে পরামর্শে ব্যর্থতার জন্য। পাশাপাশি গত সপ্তায় সরকারে থাকা তাদের ছয়জন মন্ত্রী কাজ বন্ধ করে দেন। এক সংবাদ সম্মেলনে একোর্ড্যান্স ফ্রন্ট এর কর্মকর্তা রাফি ইসাবি বলেন, "দ্য একোর্ড্যান্স ফ্রন্ট ঘোষণা করছে যে, নূরী আল মালিকি সরকার থেকে তারা বেরিয়ে যাচ্ছে এবং তাদের উপ-প্রধানমন্ত্রী ও পাঁচমন্ত্রী আজ পদত্যাগপত্র জমা দেবেন।" প্রসঙ্গত, শিয়া নেতা মুক্তাদা আল-সদরের অনুগত ছয়জন মন্ত্রী মালিকি সরকার থেকে জুন মাসে পদত্যাগ করেন। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা বেধে দিতে মালিকির অস্বীকৃতির জন্য পদত্যাগ করেন তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৫৬ঘ.