২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে জাতিসংঘ বাহিনীকে সহযোগিতা করার অঙ্গীকার সুদানের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গোলযোগপূর্ণ দারফুর প্রদেশে প্রায় ২৬,০০০ সেনা ও পুলিশ মোতায়েনের পদক্ষেপের পাশাপাশি বেসামরিক লোকজনদের রক্ষায় সেখানে সেনাশক্তি প্রয়োগের অনুমোদন দেওয়ার পর এতে সাড়া দিয়েছে সুদান। বুধবার সুদান দারফুরে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন বাহিনীর সঙ্গে সহযোগিতা করার প্রতিশ্র"তি দেয়। দারফুরে জাতিসংঘ বাহিনী মোতায়েনের ব্রিটেন ও ফ্রান্সের খসড়া প্রস্তাবটি মঙ্গলবার নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী, দারফুরে ১৯,৫৫৫ সেনা এবং ৬,৪৩২ পুলিশ মোতায়েন করা হলে তা হবে ওই অঞ্চলে জাতিসংঘের সবচেয়ে বিশাল শান্তিরক্ষা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 09:50 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

জাতিসংঘ, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গোলযোগপূর্ণ দারফুর প্রদেশে প্রায় ২৬,০০০ সেনা ও পুলিশ মোতায়েনের পদক্ষেপের পাশাপাশি বেসামরিক লোকজনদের রক্ষায় সেখানে সেনাশক্তি প্রয়োগের অনুমোদন দেওয়ার পর এতে সাড়া দিয়েছে সুদান। বুধবার সুদান দারফুরে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন বাহিনীর সঙ্গে সহযোগিতা করার প্রতিশ্র"তি দেয়। দারফুরে জাতিসংঘ বাহিনী মোতায়েনের ব্রিটেন ও ফ্রান্সের খসড়া প্রস্তাবটি মঙ্গলবার নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী, দারফুরে ১৯,৫৫৫ সেনা এবং ৬,৪৩২ পুলিশ মোতায়েন করা হলে তা হবে ওই অঞ্চলে জাতিসংঘের সবচেয়ে বিশাল শান্তিরক্ষা বাহিনী। দারফুরে সহিংসতা নিরসনে জাতিসংঘের এ বিশাল বাহিনীর জন্য প্রথম বছরের ব্যয় ধরা হয়েছে ২০০ কোটি ডলার। গত চার বছরে ওই অঞ্চলে প্রায় ২ লাখ মানুষ নিহত হয়েছে এবং প্রায় ২১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন গৃহীত প্রস্তাবকে 'ঐতিহাসিক' ও 'নজিরবিহীন' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "এ মিশন দারফুরে পরিস্কার ও ইতিবাচক তফাত তৈরী করবে।" জাতিসংঘ সনদের ৭ অধ্যায়ের আওতায় ১৭৬৯ নম্বর প্রস্তাব বলে আত্মরক্ষা, মানবাধিকার কর্মীদের নিরাপদ চলাফেরা এবং বেসামরিক নাগরিকদের রক্ষায় জাতিসংঘ বাহিনী শক্তি প্রয়োগ করতে পারবে। তবে এতে সুদানের সার্বভৌমত্ব মেনে নেওয়া হয়েছে। প্রস্তাবনার আওতায় সুদানে বড় ধরনের ত্রাণ কাজও চালাতে পারবে জাতিসংঘ বাহিনী। তবে নতুন শান্তিরক্ষীদের অবৈধ অস্ত্র জব্দ করার কিংবা কাউকে নিরস্ত্র করার ক্ষমতা দেওয়া হয়নি। তারা শুধু এ ধরনের অস্ত্রের বিষয়গুলো পর্যবেক্ষণে রাখতে পারবে। সুদান অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ হলে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কোনো বিধানও এতে রাখা হয়নি। সুদানের পররাষ্ট্রমন্ত্রী লাম আকোল রয়টার্সকে বলেন, এই প্রস্তাব বাস্তবসম্মত। আমাদের বেশিরভাগ উদ্বেগের বিষয়গুলো এতে স্থান পাওয়ায় আমরা স্বস্তি বোধ করছি। তিনি বলেন, "এখন আমরা আলোচনার অংশ হয়ে গেছি। আর তাই আমরা অবশ্যই এ বাহিনীর সঙ্গে সহযোগিতা করব।" জাতিসংঘে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত আবদাল মাহমুদ আবদাল হালিম মোহাম্মদ সাংবাদিকদের বলেন, এ প্রস্তাবটি গৃহীত হওয়ায় আমি স্বস্তি বোধ করছি। তিনি বলেন, প্রস্তাবে সনদের ৭ অধ্যায়ের প্রয়োগ সীমাবদ্ধ রাখা হয়েছে। আলোচকরা আমাদের উদ্বেগের বিষয়টিকে গুরুত্ব দেওয়ায় আমরা খুশী। মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বাশিরের সঙ্গে সাক্ষাত করে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। তা নাহলে দেশটি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে বলেও জানিয়ে দেন। খলিলজাদ নিরাপত্তা পরিষদকে বলেন, "সুদান জাতিসংঘের প্রস্তাব মেনে না নিলে যুক্তরাষ্ট্র দ্রুত একক এবং বহুপক্ষীয় ব্যবস্থা নিবে।" এর আগে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও সুদানকে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। নিরাপত্তা পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ওয়াঙ গুয়াঙইয়া। তিন বলেন, এ প্রস্তাবের উদ্দেশ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়া নয়। বরং এর উদ্দেশ্য শান্তি মিশনে আরও সৈন্য মোতায়েন। প্রস্তাব অনুসারে দারফুরে জাতিসংঘ মিষনের নাম হবে 'ইউনামিড' (ইউনাইটেড নেশন্স - আফ্রিকান ইউনিয়ন মিশন ইন দারফুর)। হালকা অস্ত্রসজ্জিত এবং তহবিল সংকট জর্জরিত দারফুরে থাকা ৭,০০০ আফ্রিকান ইউনিয়ন সেনাকে 'ইউনামিড' এর অন্তর্ভুক্ত করা হবে বলে উল্লেখ করা হয়েছে এই প্রস্তাবে। বুধবার চীন দারফুরে সেনা মোতায়েনে জাতিসংঘের গৃহীত প্রস্তাবটির যথাযথ বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন চীনের প্রশংসা করে বলেছে প্রস্তাবটি গ্রহনে বেইজিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াঙ জিয়েচি বলেন, "দারফুরে শান্তিরক্ষা মিশনের অগ্রগতি হওয়ায় এই প্রস্তাবটির সঠিক বাস্তবায়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ।" এদিকে, মঙ্গলবার জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, দারফুরের প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে হামলা ও দস্যুতার কারণে অন্তত ৫ লাখ মানুষ বিশ্বের সবচেয়ে সব সহায়তা কর্মকাণ্ডের সুফল পাচ্ছে না। গত চার বছরের সহিংসতার শিকার দারফুরের ৪২ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাদের সহায়তা দেওয়ার জন্য ১২ হাজারেরও বেশি মানবাধিকার কর্মী কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অনুমান করছেন, দারফুরের প্রায় ২ লাখ মানুষ লড়াই, দুর্ভিক্ষ এবং রোগাক্রান্ত হয়ে মারা গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭০০ ঘ.