২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের 'সন্ত্রাসবাদী' তালিকা থেকে নাম বাদ দেওয়ার আহ্বান উ কোরিয়ার

উত্তর কোরিয়ার ওপর থেকে কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিতে এবং 'সন্ত্রাসবাদের মদদদাতা' দেশের তালিকা থেকে দেশটির নাম বাদ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে পিয়ংইয়ং। বিনিময়ে পরমাণু নিরস্ত্রীকরণের কাজকে আরও বেগবান করা এবং বৈরী সম্পর্কের দেশদুটির মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের প্রতিশ্র"তি দিচ্ছেন দেশটির নেতারা। ম্যানিলায় আসিয়ানের নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়া উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের মুখপাত্র মঙ্গলবার এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 01:58 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ম্যানিলা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়ার ওপর থেকে কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিতে এবং 'সন্ত্রাসবাদের মদদদাতা' দেশের তালিকা থেকে দেশটির নাম বাদ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে পিয়ংইয়ং। বিনিময়ে পরমাণু নিরস্ত্রীকরণের কাজকে আরও বেগবান করা এবং বৈরী সম্পর্কের দেশদুটির মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের প্রতিশ্র"তি দিচ্ছেন দেশটির নেতারা। ম্যানিলায় আসিয়ানের নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়া উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের মুখপাত্র মঙ্গলবার এ কথা জানান। উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের মুখপাত্র জং সং ইল বলেন ছয়জাতি চুক্তির শর্তগুলো বাস্তবায়নের জন্য খুবই সক্রিয় ভূমিকা পালন করছে তার দেশ। তিনি বলেন একইভাবে অন্য দেশগুলোরও উচিত তাদের দায়িত্ব পালন করা। জং সং ইল বলেন,"এটা খুবই গুরুত্বপূর্ণ যে ছয়জাতি আলোচনার অন্য দেশগুলোও.. অর্থাৎ, অন্যান্য পাঁচটি দেশও তাদের দায়িত্ব পালন করবে। উদাহরণ হিসেবে বলা যায় তাদের 'সন্ত্রাসবাদের মদদদাতা' দেশের তালিকা থেকে ডিপিআরকে'র নাম বাদ দেওয়া এবং 'শত্র" দেশের বাণিজ্য আইন' থেকে অব্যাহতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের।" উত্তর কোরিয়ার মুখপাত্র বলেন,"একই সময়ে যুক্তরাষ্টের সঙ্গে ডিপিআরকে'র দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে আমরা আরও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবো।" যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং প্রতিবেশীদের সঙ্গে বহু বছরের অচলাবস্থা নিরসন করে ফেব্র"য়ারি মাসে ছয়জাতি স্বাক্ষরিত ছয়জাতি চুক্তি অনুসারে দেশের বৃহত্তম 'ইয়নবিয়ন' পরমাণু স্থাপনার কার্যক্রম বন্ধ করে দেয় দেশটি। ৫০ হাজার টন ভারী জ্বালানি তেল এবং অন্যান্য সাহায্যের বিনিময়ে পরমাণু নিরস্ত্রীকরণের এ উদ্যোগ নেয় দেশটি। ছয়জাতি আলোচনার অন্য পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংকে আহ্বান জানিয়েছে পুরোপুরি নিরস্ত্রীকরণের জন্য সব পরমাণু স্থাপনার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে পুরোপুরি স্বচ্ছতা আনার জন্য বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৯৫০ ঘ.