২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জাপানের প্রায় অর্ধেক ভোটারই আবের পদত্যাগ চান'

জাপানের প্রায় অর্ধেক ভোটারই মনে করেন প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগ করা উচিৎ। পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচেন আবের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভরাডুবির পর মঙ্গলবার এক জরিপে একথা বলা হয়েছে। এদিকে, বিরোধী দলের পাশাপাশি আবের নিজ দলের ভেতর থেকেও তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 12:23 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

টোকিও, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপানের প্রায় অর্ধেক ভোটারই মনে করেন প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগ করা উচিৎ। পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচেন আবের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভরাডুবির পর মঙ্গলবার এক জরিপে একথা বলা হয়েছে। এদিকে, বিরোধী দলের পাশাপাশি আবের নিজ দলের ভেতর থেকেও তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য। কিয়োদো বার্তা সংস্থা সোম ও মঙ্গলবার এ জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী ৪৯.৫ ভাগই মনে করেন যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো দরকার শিনজো আবের। অন্যদিকে ৪৩.৭ ভাগ চান যে আবেই প্রধানমন্ত্রঢী থাকুক। আর তার মন্ত্রিসভার পক্ষে সমর্থন করে দাঁড়িয়েছে মাত্র ২৯ ভাগে। নির্বাচনের আগে জুন মাসের জরিপ থেকে এ ফলাফল প্রায় ৬.৮ ভাগ কম। কোনো মন্ত্রিসভার ক্ষমতায় থাকার পক্ষে এতোকম জনসমর্থন খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। কিয়োডো'র এ জরিপে আরও বলা হয় যে ২০০৪ সালের পর এই প্রথমবারের মতো বিরোধী ডেমোক্রেটিক পার্টির তুলনায় ক্ষমতাসীন এলডিপি'র জনসমর্থন কমে এসেছে। কিন্তু উচ্চকক্ষ নির্বাচনে ভরাডুবি সত্ত্বেও আবের দল সরকার থেকে আপনাআপনি ক্ষমতাচ্যুত হচ্ছে না। কারণ, উচ্চকক্ষের চেয়ে আরও বেশি ক্ষমতাসম্পন্ন পার্লামেন্টের নিম্নকক্ষে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাছাড়া এলডিপিতে আবের বিকল্প হিসেবে বলিষ্ঠ নেতৃত্বের অভাব থাকার কারণেও এ যাত্রায় তার টিকে যাওয়ার সম্ভাবনা আছে। আবে বলেছেন যে, "সব কঠোর সমালোচনা আমি মাথা পেতে নিচ্ছি... এবং এ অবস্থা কাটিয়ে উঠতে আমার সর্বোচ্চ চেষ্টা করবো আমি।" আবের ডানহাত বলে পরিচিত মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়াসুহিসা শিয়োজাকি স্বীকার করেছেন যে মঙ্গলবার এলডিপির এক বৈঠকে আবের ক্ষমতায় থাকার ইচ্ছা নিয়ে দলের অনেক নেতাই প্রশ্ন তুলেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮১০ ঘ.