২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে ভরাডুবির মুখেও ক্ষমতায় থাকতে চান আবে

জাপানে রোববার পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির পরও ক্ষমতায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। ৫২ বছর বয়স্ক আবে তার এই ইচ্ছা জানান দিয়ে বলেন, "পরিস্থিতি মারাত্মক হলেও আমি আমার সব প্রতিশ্র"তি পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।" নির্বাচনে পরাজয়ের জন্য নিজেই দায়ী একথা স্বীকার করে নিয়ে আবে ওই কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

টোকিও, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানে রোববার পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির পরও ক্ষমতায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। ৫২ বছর বয়স্ক আবে তার এই ইচ্ছা জানান দিয়ে বলেন, "পরিস্থিতি মারাত্মক হলেও আমি আমার সব প্রতিশ্র"তি পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।" নির্বাচনে পরাজয়ের জন্য নিজেই দায়ী একথা স্বীকার করে নিয়ে আবে ওই কথা বলেন। পরাজয়ের গ্লানিতে ভেঙে পড়া এবং উদ্বিগ্ন আবে সাংবাদিকদের বলেন, " আমাদেরকে দেশের জনগণ ও সরকারের আস্থা পুরুদ্ধার করতে হবে। " জাপানের গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন আবে সরকারের নানা কেলেঙ্কারি, দুর্নীতি এবং পেনসন সিস্টেম নিয়ে জটিলতার কারণে ভোটাররা এ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অবশ্য পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে আবে সরকারে পরাজয়ের মানে এই নয় যে সরকার ক্ষমতা থেকে চলে যাবে। কারণ, পার্লামেন্টের নিম্নকক্ষে এ সরকারের বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। নিম্নকক্ষেই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। কিন্তু উচ্চকক্ষের নির্বাচনে প্রধান বিরোধীদল 'ডেমোক্রেটিক পার্টি অব জাপান' সবচে বড় দল হওয়ার পথে থাকায় আবে সরকারের জন্য কোনো আইন চালু করা কঠিন হবে। সরকারী নীতিও হুমকির মুখে পড়তে পারে। আবে বলেছেন, " আমাদেরকে এখন উচ্চকক্ষে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে কোনো ইসু নিয়ে ঘনিষ্ঠভাবে আলাপ-আলোচনা করতে হবে এবং প্রয়োজনবোধে তাদের কথা শুনতেও হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৭ঘ.