২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বন্ধন এখনও শক্তিশালী: ব্রাউন

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে বৈঠকের প্রাক্কালে দু'দেশের সম্পর্কের প্রশংসা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মাঝে এখনও শক্তিশালী সম্পর্ক রয়েছে। এর মধ্য দিয়ে টনি ব্লেয়ারের বিদায়ের পর যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সম্পর্কে শীতলতা দেখা দেওয়া নিয়ে গুঞ্জন একেবারেই উড়িয়ে দিলেন ব্রাউন। পাশাপাশি বুশকে ইরাক থেকে ব্রিটিশ সেনা আগাম প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কোনো পরিকল্পনাও ব্রাউনের নেই। ব্রাউনের মুখপাত্র রোববার একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

লন্ডন, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে বৈঠকের প্রাক্কালে দু'দেশের সম্পর্কের প্রশংসা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মাঝে এখনও শক্তিশালী সম্পর্ক রয়েছে। এর মধ্য দিয়ে টনি ব্লেয়ারের বিদায়ের পর যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সম্পর্কে শীতলতা দেখা দেওয়া নিয়ে গুঞ্জন একেবারেই উড়িয়ে দিলেন ব্রাউন। পাশাপাশি বুশকে ইরাক থেকে ব্রিটিশ সেনা আগাম প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কোনো পরিকল্পনাও ব্রাউনের নেই। ব্রাউনের মুখপাত্র রোববার একথা জানান। ব্রাউন রোববার প্রেসিডেন্ট বুশের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যান। মতায় অধিষ্ঠিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে এটিই তার প্রথম সফর। ইরাক যুদ্ধ নিয়ে বিতর্কের কারণে আগেভাগেই ব্লেয়ারের বিদায়ের পর দু'দেশের ঘনিষ্ঠ সম্পর্ক ব্রাউনের শাসনামলে পরিবর্তন হবে বলেই গুঞ্জন উঠেছিল। ইরাক আগ্রাসনের সময় ব্লেয়ার বুশের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। কিন্তু ব্রাউন ভালোভাবেই জানেন যে, ইরাক যুদ্ধ নিয়ে জনরোষের কারণেই ব্লেয়ারকে চলে যেতে হয়েছে। তারপরও ব্রাউন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ রাখার পইে কথা বলছেন। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে এক বিবৃতিতে ব্রাউন বলেন, " ব্রিটেনের গুরুত্বপূর্ণ দ্বিপাকি সম্পর্ক একমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গেই থাকা উচিত।" ব্রাউন বলেন, "অভিন্ন কয়েকটি মূল্যবোধ ও ধ্যান-ধারণার ভিত্তিতে দু'দেশের সম্পর্ক গড়ে উঠেছে। আর এই মূল্যবোধ ও ধ্যান-ধারণাগুলোর কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক বর্তমানে কেবল শক্তিশালীই নয়, ভবিষ্যতে তা আরও শক্তিশালী হতে পারে। ভবিষ্যতের বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।" তিনি আরও বলেন, "মার্কিন প্রেসিডেন্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সম্পর্কও সবসময় দৃঢ় থাকবে।" এদিকে, ব্লেয়ারের বিদায়ের পর ইরাক নীতিতে ব্রাউন পরিবর্তন আনতে পারেন বলে জল্পনা কল্পনা সৃষ্টি হলেও ব্রাউনের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা সিমন ম্যাকডোনাল্ড জানান, " বুশের সঙ্গে বৈঠককালে ব্রাউন ব্রিটিশ সেনা প্রত্যাহারের পরিকল্পনা প্রকাশ করবেন না।" ম্যাকডোনাল্ড স্পষ্টই জানিয়েছেন, "ব্রিটিশ সরকারের অবস্থান পরিবর্তন হয়নি।" ব্রাউনের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগেই তিনি একথা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৯ঘ.