২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল মসজিদের কাছে বিস্ফোরণে ১১ জন নিহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের লাল মসজিদের কাছে একটি রেস্টুরেন্টে শুক্রবার বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৩ জন। ইসলামাবাদের শীর্ষ প্রশাসক খালিদ পারভেজ একথা জানান। এদিন লাল মসজিদের কেন্দ্রস্থলে প্রতিবাদ-বিক্ষোভ করেছে ইসলামিক উগ্রপন্থীরা। রেস্টুরেন্টে বোমা বিস্ফোরণটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ বলে রয়টার্সকে জানিয়েছেন পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 02:44 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ইসলামাবাদ, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের লাল মসজিদের কাছে একটি রেস্টুরেন্টে শুক্রবার বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৩ জন। ইসলামাবাদের শীর্ষ প্রশাসক খালিদ পারভেজ একথা জানান। এদিন লাল মসজিদের কেন্দ্রস্থলে প্রতিবাদ-বিক্ষোভ করেছে ইসলামিক উগ্রপন্থীরা। রেস্টুরেন্টে বোমা বিস্ফোরণটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ বলে রয়টার্সকে জানিয়েছেন পারভেজ। লাল মসজিদকে জঙ্গিমুক্ত করতে কদিন আগে চালানো সেনা অভিযানের জেরে পাকিস্তানে একের পর এক আত্মঘাতী হামলা চলছে। ওই সেনা অভিযানে মারা পড়ে ১৮০ জনেরও বেশি মানুষ। শুক্রবারের হামলায় অন্ততপক্ষে ৭ জন পুলিশ নিহত হয়েছে। মসজিদ থেকে রেস্টুরেন্টটির দূরত্ব ৫৫০ মাইল। বিস্ফোরণের পর বিস্তৃর্ণ এলাকাজুড়ে পুলিশের পোষাক এবং ক্যাপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। একজন প্রত্যক্ষদর্শী নাসির আহমেদ বলেন, "এটি ছিল খুবই শক্তিশালী বিস্ফোরণ। আমি বিস্ফোরণে ছিন্নবিচ্ছিন্ন দেহ উড়ে রাস্তায় পড়তে দেখেছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৮ঘ.