২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সেনা ফাঁড়িতে বিস্ফোরণে ১৫ জন নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলের একটি সেনা ফাঁড়িতে বৃহস্পতিবার এক বিস্ফোরণে কমপক্ষে ১৫ সেনা নিহত হয়েছে এবং ৫০ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনা থেকেই এটি ঘটেছে। সিরিয়া টেলিভিশনেও বলা হয়েছে, এই বিস্ফারণ কোনো সন্ত্রাসী হামলা নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 04:08 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

দামেস্ক, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ার উত্তরাঞ্চলের একটি সেনা ফাঁড়িতে বৃহস্পতিবার এক বিস্ফোরণে কমপক্ষে ১৫ সেনা নিহত হয়েছে এবং ৫০ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনা থেকেই এটি ঘটেছে। সিরিয়া টেলিভিশনেও বলা হয়েছে, এই বিস্ফারণ কোনো সন্ত্রাসী হামলা নয়। বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে ২০ কিলোমিটার দূর থেকেও। প্রচণ্ড তাপমাত্রার (৫০ ডিগ্রি) কারণে গোলাবারুদ বিষ্ফোরণ ঘটেছে বলে রয়টার্সকে জানিয়েছেন কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ ঘটেছে সকালে। সঙ্গে সঙ্গেই হতাহতের ওই ঘটনা ঘটে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৪ঘ.