২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে নতুন করে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব

ভারতে মুরগীর খামারগুলোতে এ বছর প্রথম বারের মতো বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বুধবার ভারত এ ঘোষণা দেয়। তবে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভাইরাসটি মারাত্মক এইচ ফাইভ এন ওয়ান কিনা সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও নিশ্চিত নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 12:44 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

নয়া দিল্লি, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতে মুরগীর খামারগুলোতে এ বছর প্রথম বারের মতো বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বুধবার ভারত এ ঘোষণা দেয়। তবে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভাইরাসটি মারাত্মক এইচ ফাইভ এন ওয়ান কিনা সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও নিশ্চিত নয়। ভারতের কেন্দ্রীয় সরকারের পশু সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উপমা চৌধুরী রয়টার্সকে বলেন, "খামারগুলোতে ইনফ্লুয়েঞ্জা দেখা দিয়েছে।" তিনি জানান, পূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যের একটি ছোট খামারে এর প্রাদুর্ভাব ধরা পড়ে। সেখানে ১৪৪টি মুরগীর ১৩৩টিই হঠাৎ করে মারা যায়। বুধবার সকালে তিনি জানান, খামারটিতে কমপক্ষে ২০ জন লোক থাকে। তাদেরকে আগাম সতর্কতা হিসেবে তামিফ্লু ওষুধ দেওয়া হয়েছে। এছাড়া আরও ৬ জন পশু চিকিৎসককে এ ব্যবস্থা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ওই এলাকায় কর্মরত স্বাস্থ্যকর্মীদেরও তামিফ্লু ওষুধ দেওয়া হবে। কারণ তাদের মাধ্যমেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। আজ (বুধবার) সন্ধ্যায় এ বিষয়ে সরকার সংবাদ সম্মেলন করবে। এ বছর অনেকবার সতর্কতা জারি করা হলেও ভারতের কয়েক শ' কোটি ডলার মূল্যের খামার কিংবা ঘর-বাড়িতে স্বল্প পরিসরে পালা হাঁস-মুরগীর মধ্যে এর আগে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা যায়নি। ২০০৬ সালে ভারতের পশ্চিমাঞ্চলে দুবার মারাত্মক আকারে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ঘটে। এর পর ওই বছরই দেশটি নিজেকে বার্ড ফ্লু মুক্ত ঘোষণা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭৪০ ঘ.