২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ টি ছুরিকাঘাতেও জীবিত সদ্যজাত শিশু !

ভারতে ২৬ টি ছুরিকাঘাতে আহত একটি সদ্যজাত শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। মুম্বাইয়ে একটি হাসপাতালের চিকিৎসকরা একথা জানিয়েছেন। মাথার খুলির একদিক ভাঙ্গা এবং পেটের নাড়িভুঁড়ি বের হওয়া অবস্থায় একটি আবর্জনার স্তুপ থেকে দু'একদিন বয়সী ওই ছুরিকাহত শিশুটিকে বুধবার উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

মুম্বাই, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে ২৬ টি ছুরিকাঘাতে আহত একটি সদ্যজাত শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। মুম্বাইয়ে একটি হাসপাতালের চিকিৎসকরা একথা জানিয়েছেন। মাথার খুলির একদিক ভাঙ্গা এবং পেটের নাড়িভুঁড়ি বের হওয়া অবস্থায় একটি আবর্জনার স্তুপ থেকে দু'একদিন বয়সী ওই ছুরিকাহত শিশুটিকে বুধবার উদ্ধার করা হয়। চিকিৎসকরা জানান, শিশুটির বয়স এক থেকে দুইদিনের বেশী হবে না। মুম্বাইয়ের একটি আবর্জনার স্তুপে রক্তে মাখামাখি অবস্থায় একে পাওয়া যায়। এসময় তার নাড়িভুঁড়ি বের হয়ে পিঠের একটি গভীর ক্ষত থেকে তা ঝুলে ছিল। তার গায়ে ময়লা আবর্জনা লেগে ছিল। হাসপাতালের চিকিৎসক রমেশ হাত্তি বলেন," শিশুটিকে যখন নিয়ে আসা হয়েছিল তখন রক্তপাতের কারণে একে খুবই বিবর্ণ দেখাচ্ছিল।" তিনি বলেন," শিশুটির গায়ে এখনও অনেক ব্যথা থাকলেও তার অবস্থা এখন অনেকটা স্থিতিশীল।" শিশুটির বাবা মাকে খুঁজে বের করতে কিংবা শিশুটিকে এরকমভাবে জখম করে আবর্জনায় ফেলে রাখার কোনো কারণ বের করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮২০ ঘ.