২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে প্রথম নারী রাষ্ট্রপতির শপথ গ্রহণ

ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি হিসাবে বুধবার শপথ নিয়েছেন প্রতিভা পাতিল। নারী হওয়ায় রাষ্ট্রপতি পদে তার যোগ্যতা নিয়ে ওঠা নানা প্রশ্ন, দ্বিধা-দন্দ্ব জয় করে শেষ পর্যন্ত তিনি এ পদে আসীন হলেন। ৭২ বছর বয়স্ক প্রতিভা পাতিল সাদা-সবুজ শাড়ী পরে মাথায় ঘোমটা দিয়ে বুধবার পার্লামেন্টে শপথ নেন। সংবিধান সমুন্নত রাখার পাশাপাশি ভারতের জনগণের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার শপথ নেন তিনি। শপথ গ্রহণের পরপরই তাকে ২১বার তোপধ্বনি দিয়ে সম্মান জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 09:43 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

নয়াদিল্লি, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি হিসাবে বুধবার শপথ নিয়েছেন প্রতিভা পাতিল। নারী হওয়ায় রাষ্ট্রপতি পদে তার যোগ্যতা নিয়ে ওঠা নানা প্রশ্ন, দ্বিধা-দন্দ্ব জয় করে শেষ পর্যন্ত তিনি এ পদে আসীন হলেন। ৭২ বছর বয়স্ক প্রতিভা পাতিল সাদা-সবুজ শাড়ী পরে মাথায় ঘোমটা দিয়ে বুধবার পার্লামেন্টে শপথ নেন। সংবিধান সমুন্নত রাখার পাশাপাশি ভারতের জনগণের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার শপথ নেন তিনি। শপথ গ্রহণের পরপরই তাকে ২১বার তোপধ্বনি দিয়ে সম্মান জানানো হয়। কংগ্রেস পার্টি পরিচালিত সরকার রাষ্ট্রপতি পদে প্রতিভার নিয়োগকে ভারতের নারীদের জন্য একটি ঐতিহাসিক দিনের মর্যাদা দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, দলীয় রাজনীতি এবং নজিরবীহিন কাদাছোঁড়াছঁ