বেইজিং, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভ্র"ণ থেকে কোষ সংগ্রহ করে জৈবিক প্রক্রিয়ায় বিশ্বের প্রথম ক্লোন খরগোস জন্ম দেওয়ায় সাফল্য দাবি করেছে চীন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে। ফেব্র"য়ারিতে জন্ম নেওয়া এই মাদী খরগোসটির ওজন ৬০ গ্রাম। সাংহাইয়ের পশু পালন কেন্দ্রে খরগোসটি স্বাভাবিকভাবেই বেড়ে উঠছে। চীনের একটি দৈনিক একথা জানিয়েছে।
১৯৯৬ সালে প্রথম ক্লোন ভেড়া ডলির জন্মের পর বিজ্ঞানীরা ইঁদুর, গরু-ছাগল এমনকি অন্যান্য প্রাণীও ক্লোন করেছে। মালয়েশিয়া বিরল প্রজাতির কচ্ছপকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে কচ্ছপ ক্লোন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ২০০২ সালে ফ্রান্সের বিজ্ঞানীরা বিশ্বে প্রথম ক্লোন খরগোস জন্ম দেন। প্রাপ্তবয়স্ক একটি মাদী খরগোসের কোষ থেকে তৈরি করা হয় ক্লোন খরগোসটি। প্রত্রিকাটিতে একথা বলা হয়েছে।
তবে পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বে এই প্রথম ভিন্ন প্রক্রিয়ায় চীনের ক্লোন খরগোসটি জন্ম দেওয়া হয়েছে। এ পক্রিয়ায় ব্যবহার করা হয়েছে খরগোসের 'ফাইব্রোব্লাস্ট সেল'। চীনের জৈবপ্রযুক্তি উন্নয়ন কেন্দ্রের পরিচালক ওয়াং হংগুয়াংয়ের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি লিখেছে, চীনের ক্লোনিং গবেষণা বিশ্বমানের আগ্রগামী স্তরে পৌঁছেছে।
ওয়াং বলেন, আমরা বিশ্বব্যাপী শীর্ষমানের গবেষণাগারে প্রায় সব ধরনের ক্লোন তৈরির কাজ করতে সক্ষম। তবে চীনের এ দাবির সত্যতা কোনো নিরপেক্ষ সূত্রে যাচাই করা যাযনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৩ঘ.
bdnews24