বেইজিং, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘ সদস্যপদের জন্য তাইওয়ানের ব্যর্থ চেষ্টা নিয়ে তীব্র বাক্য বিনিময় করেছে চীন ও তাইওয়ান। আবারও জাতিসংঘ সদস্যপদের জন্য আবেদন করায় মঙ্গলবার তাইওয়ানি প্রেসিডেন্টকে 'নির্বোধ' বলে উল্লেখ করে বিবৃতি দিয়েছে চীন। অন্যদিকে তাইওয়ান বলেছে, 'তাদের সার্বভৌমত্বের' বিষয়টিকে মোকাবেলা করার মতো সৎসাহস নেই চীনের। বেইজিংয়ের 'এক চীন' নীতির কথা উল্লেখ করে সোমবার জাতিসংঘ তাইওয়ানের সদস্যপদের আবেদন নাকচ করে দেওয়ার পর এ বাকযুদ্ধ শুরু করলো দুই প্রতিপক্ষ।
১৯৪৯ সালের চীনা গৃহযুদ্ধের পর থেকেই স্ব -শাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে এবং দ্বীপটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে প্রয়োজনে বলপ্রয়োগেরও হুমকি দিয়ে আসছে চীন।
জাতিসংঘে তাইওয়ানের প্রেসিডেন্টের আবেদনের প্রতি ইঙ্গিত করে চীন বলেছে, "জাতির ওইসব 'নির্বোধরা' শেষ পর্যন্ত কখোনই ইতিহাসের বিচার থেকে রেহাই পাবে না।" নাম প্রকাশ না করে এক উর্ধ্বতন চীনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানায়।
ওই চীনা কর্মকর্তা আরও বলেন যে, "আরও একবার প্রমাণিত হল যে চেন সুই বিয়ান (তাইওয়ানি প্রেসিডেন্ট) একজন পুরোদস্তুর ষড়যন্ত্রকারী ও অন্তর্ঘাতক। তাইওয়ান প্রণালী ও এশিয়া - প্যাসিফিকে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতেও তার একটুও বাধবে না।"
অন্যদিকে তাইওয়ান বলেছে,"আন্তর্জাতিক স
bdnews24