২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়িবোমা হামলায় ২২ জন নিহত

ইরাকের হিল্লা শহরে মঙ্গলবার গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছে। একটি জনাকীর্ণ বাজারে এ মারাত্মক হতাহতের ঘটনা ঘটে। পুলিশ এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 08:25 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

বাগদাদ, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের হিল্লা শহরে মঙ্গলবার গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছে। একটি জনাকীর্ণ বাজারে এ মারাত্মক হতাহতের ঘটনা ঘটে। পুলিশ এ কথা জানিয়েছে। বাগদাদের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে শিয়া অধ্যুষিত শহর হিল্লায় একটি 'মাতৃসদনের' পাশের বাজারে ওই গাড়িবোমার বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা আরও কমপক্ষে ১০টি গাড়িতে আগুন ধরে যায় বলেও জানায় পুলিশ। বাগদাদ এবং আশপাশের এলাকায় গাড়িবোমা হামলাসহ সহিংসতা দমনে হাজার হাজার মার্কিন ও ইরাকি সেনারা অভিযান চালাচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএসবি/ ১৪১০ ঘ.