২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে সামরিক অভিযান নাকচ করবেন না ব্রাউন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নাকচ করবেন না বলে সোমবার জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। তবে ব্রাউন বলেন, তার বিশ্বাস, নিষেধাজ্ঞা আরোপের নীতিতে এখনও তেহরানকে বিতর্কিত পরমাণু কর্মসূচি পরিহারে রাজি করানো সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 02:58 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

লন্ডন, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)----ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নাকচ করবেন না বলে সোমবার জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। তবে ব্রাউন বলেন, তার বিশ্বাস, নিষেধাজ্ঞা আরোপের নীতিতে এখনও তেহরানকে বিতর্কিত পরমাণু কর্মসূচি পরিহারে রাজি করানো সম্ভব। এক সংবাদ সম্মেলনে ব্রাউন বলেন, " আমার দৃঢ় বিশ্বাস, যে নিষেধাজ্ঞা নীতি নেওয়া হয়েছে তাতে কাজ হবে। কিন্তু আমি ইরাকে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নাকচ করছি এমন কথাও বলতে যাব না।" ইরানে সামরিক হামলা নাকচ করবেন কিনা--- এমন এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের অনঢ় অবস্থানের কারণে জাতিসংঘ নিরপত্তা পরিষদ ইতোমধ্যেই তেহরানে দুদফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। তৃতীয় দফায় ইরানে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে নিরাপত্তা পরিষদ। পশ্চিমাদের ধারণা, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। কিন্তু ইরান বরাবরই বলে আসছে তাদের এ কর্মসূচি শান্তিপূর্ণ উদেদেশ্যেই চালানো হচ্ছে। এ মাসে ইরান জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা আইএইএ'র সঙ্গে কাজ করতে শুরু করেছে। ফলে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপে ৬ শক্তিধর দেশের ধীরে চলো নীতি নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করছেন কোনো কোনো কূটনীতিক। এদিকে, ব্রাউন বলেছেন, "ইরানে আমরা যে নিষেধাজ্ঞা আরোপ করছি তা ইতোমধ্যেই কাজে দিয়েছে। এখন ভবিষ্যতে আমরা কি করব সেটাই এখন বিবেচনা করে দেখব।" ব্রাউন আরও বলেন, " ইরান নিয়ে সম্ভবত শিগগিরিই আরেকটি প্রস্তাবনা আসবে। আমি ইরানি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন এই কর্মসূচির ব্যাপারে অন্য দেশগুলোর অনুভূতি উপলব্ধি করতে পারে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫২ঘ.