২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যায় ৪০ জন নিহত

পাকিস্তানের পার্বত্য উত্তরপশ্চিমাঞ্চলে এক সপ্তাহব্যাপী বন্যায় নিহতের সংখ্যা ৪০ এ পৌঁছেছে। গ্রামবাসীরা সোমবার ১০ জনের মৃতদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা ৪০ এ দাঁড়ায়। এখনও নিখোঁজ রয়েছে আরও ৪০ জন। পুলিশ একথা জানিয়েছে। শুক্রবারের বন্যায় এ অঞ্চলে বেশ কিছু বাড়ীঘর ভেসে গেছে। পুলিশ কর্মকর্তা ফায়েজ মোহম্মদ বলেছেন, আমাদের ৪০ জন মানুষ নিহত হয়েছে। আর ৪০ জন এখনও নিখোঁজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 10:45 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ইসলামাবাদ, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের পার্বত্য উত্তরপশ্চিমাঞ্চলে এক সপ্তাহব্যাপী বন্যায় নিহতের সংখ্যা ৪০ এ পৌঁছেছে। গ্রামবাসীরা সোমবার ১০ জনের মৃতদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা ৪০ এ দাঁড়ায়। এখনও নিখোঁজ রয়েছে আরও ৪০ জন। পুলিশ একথা জানিয়েছে। শুক্রবারের বন্যায় এ অঞ্চলে বেশ কিছু বাড়ীঘর ভেসে গেছে। পুলিশ কর্মকর্তা ফায়েজ মোহম্মদ বলেছেন, আমাদের ৪০ জন মানুষ নিহত হয়েছে। আর ৪০ জন এখনও নিখোঁজ। তিনি বলেন, উদ্ধার কাজের জন্য আমাদের ভারী যন্ত্রপাতিও নেই। আর বন্যায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় লোকজনকে ভারী যন্ত্রপাতি সরবরাহও করা যাচ্ছেনা। পরিস্থিতি আসলেই মারাত্মক। উল্লেখ্য, পাকিস্তানে এ বছরের বন্যায় ৩৫০ জন মানুষ নিহত হয়েছে। গৃহহীন হয়েছে ২ লাখেরও বেশি মানুষ। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একথা জানিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৫ঘ.