২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭

ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে সপ্তাহের শেষ দিকে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে ৭ ব্যক্তি প্রাণ হারিয়েছে। এছাড়া গৃহহীন হয়েছে প্রায় ১৬ হাজার মানুষ। সোমবার ইন্দোনেশিয়ার কর্মকর্তারা এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 07:22 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

জাকার্তা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে সপ্তাহের শেষ দিকে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে ৭ ব্যক্তি প্রাণ হারিয়েছে। এছাড়া গৃহহীন হয়েছে প্রায় ১৬ হাজার মানুষ। সোমবার ইন্দোনেশিয়ার কর্মকর্তারা এ কথা জানান। বাতারুবি এবং বাংকু উতারা এলাকায় ভূমিধসে চাপা পড়া ৩২ ব্যক্তিকে এখনও খুঁজছে উদ্ধারকর্মীদের একটি দল। কিন্তু রাজধানী থেকে ১৭ শ' কিলোমিটার উত্তর-পূর্বে ওই এলাকাটি খুবই দুর্গম হওয়ায় উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। বন ধ্বংসের কারণে ইন্দোনেশিয়ায় প্রায় ভূমিধসের ঘটনা ঘটে। জাকার্তায় স্বাস্থ্য বিষয়ক সংকট মোকবিলায় স্থাপিত কেন্দ্রের প্রধান কর্মকর্তা রুস্তম পাকায়া জানান, কেন্দ্রীয় সুলাবেসি প্রদেশে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সেখানে ১০টি গ্রামের কয়েক শ' ঘর-বাড়ী বন্যার পানিতে তলিয়ে গেছে। পাকায়া বলেন, " বন্যা ও ভূমিধস কবলিত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। ওই এলাকার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাস্তা ঘাটের অবস্থাও আমরা জানি না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৩০৫ ঘ.