২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলকে অধিকৃত পশ্চিম তীর ছেড়ে দিতে হবে: ওলমার্ট

ইসরায়েলকে অধিকৃত পশ্চিম তীরের বহু এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট শনিবার এক মন্তব্যে একথা বলেছেন। মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টা শুরু করতে মধ্যস্থতাকারীদের উদ্যোগের মাঝে ওলমার্ট একথা বললেন। তিনি বলেন, "বাস্তবতা থেকে দূরে সরে থেকে কেউ যদি অধিকৃত সব অঞ্চলই নিয়ন্ত্রণে রাখার স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটি ঠিক হবে না। আমাদেরকে ওখানকার বহু এলাকাই ছেড়ে দিতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 10:06 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

জেরুজালেম, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইসরায়েলকে অধিকৃত পশ্চিম তীরের বহু এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট শনিবার এক মন্তব্যে একথা বলেছেন। মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টা শুরু করতে মধ্যস্থতাকারীদের উদ্যোগের মাঝে ওলমার্ট একথা বললেন। তিনি বলেন, "বাস্তবতা থেকে দূরে সরে থেকে কেউ যদি অধিকৃত সব অঞ্চলই নিয়ন্ত্রণে রাখার স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটি ঠিক হবে না। আমাদেরকে ওখানকার বহু এলাকাই ছেড়ে দিতে হবে।" এ ধরনের একটি সমাধান নিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনার ইঙ্গিতও দিয়েছেন ওলমার্ট। তিনি বলেন, আব্বাসের নতুন সরকার হচ্ছে প্রতিনিধিত্বমূলক সরকার যার সঙ্গে আমরা আলোচনায় বসতে পারি। এ কথার মধ্য দিয়ে ইতপূর্বে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রসঙ্গ নিয়ে আলোচনা না করার কট্টর অবস্থান থেকে ওলমার্ট কিছু সরে এসেছেন বলেই মনে করা হচ্ছে। তবে পশ্চিম তীরের ব্যাপারে নমনীয় হলেও ওলমার্ট শান্তি আলোচনা শুরুর আগে অধিকৃত গোলান মালভূমি পুরোপুরি ছাড়তে রাজি হননি। গোলান মালভূমি ছেড়ে দেওয়ার সিরিয়ার দাবির কথা উল্লেখ করে ওলমার্ট বলেছেন, তারা অসম্ভব দাবি তুলেছে। ইসরায়েলি চ্যানেল ১০ টেলিভিশনে শনিবার এক মন্তব্যে ওলমার্ট বলেন, ইসরায়েলই গোলান মালভূমি থেকেও সরে যেতে প্রস্তুত। আর আমাদেরকে অবশ্যই এই ছাড় দিতে হবে। কিন্তু আগেভাগেই গোলান মালভূমি থেকে ইহুদি বসতি এবং সেনা সরিয়ে নেওয়াটা আলোচনা শুরুর পূর্বশর্ত হিসাবে একটি অসম্ভব দাবি। এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইসরায়েলকে শান্তি আলোচনা শুরুর পূর্বশর্ত হিসাবে ১৯৬৭ সালের ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েল অধিকৃত সমস্ত এলাকা ছেড়ে দেওয়ার নিশ্চয়তা দেওয়ার দাবি জানান। এর প্রতিক্রিয়া জানাতেই চ্যানেল ১০ এ ওই কথাগুলো বলেন ওলমার্ট। ইসরায়েলি নেতারা অতীতেও সিরিয়ার সঙ্গে শান্তি চুক্তির বিনিময়ে গোলান মালভূমি ছেড়ে দিতে রাজি ছিলেন। কিন্তু ২০০০ সালে ইসরায়েলি সেনা প্রত্যাহার কিভাবে হবে তা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধের কারণে সংলাপ ভেস্তে যায়। উল্লেখ্য, গত বছর ১৯৬৭ সালে অধিকৃত ভূমি ছেড়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়েই ক্ষমতায় এসছিলেন ওলমার্ট। কিন্তু পরে তিনি কিছু কিছু ইহুদি বসতি উঠিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে সরে আসেন। তবে স