গাজা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজায় হামাসের দুই সশস্ত্র কর্মীকে রোববার গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। গাজায় হাসপাতালের চিকিৎসকরা জানান সেখানকার সাবেক ইহুদি কলোনির কাছে গুলি করে হত্যার পর তাদের মৃতদেহ হাসপাতালে নিয়ে আসা হয়।
এক সেনা মুখপাত্র জানান, সীমান্ত বেড়ার দিকে এগোতে থাকলে ওই দুই হামাস কর্মীকে লক্ষ্য করে গুলি ইসরায়েলি সেনারা। পরে সেনারা দেখতে পায় যে হামাস কর্মীদের কাছে তাদের অস্ত্র ছাড়াও গ্রেনেড রয়েছে।
ইসরায়েলি সেনারা প্রায়শই ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় এবং 'সীমান্ত অতিক্রম চেষ্টা' ঠেকাতে ফিলিস্তিনিদের গুলি করে থাকে। ইসরায়েলি সীমান্তের ভেতর অস্ত্রশস্ত্রসহ জঙ্গিদের প্রবেশ ঠেকাতেই তারা এসব তল্লাশি অভিযান ও গুলি ছুঁেড় থাকে বলে দাবি করে থাকে।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহকে হটিয়ে সশস্ত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয় হামাস। এরপর থেকেই সেখানে প্রায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে হামাস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক স
bdnews24