২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিভা পাতিল ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত

প্রতিভা পাতিল ভারতের ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন শনিবার । স্বাধীন ভারতের ৬০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে নির্বাচিত হলেন। কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের প্রার্থী রাজস্থানের গভর্নর ৭২ বছর বয়সী প্রতিভা রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। পার্লামেন্টের উভয় কক্ষের ৭৭৬ জন সদস্য, ২৯টি রাজ্য বিধান সভার ৪১২০ জন সদস্যসহ ৪৮৯৬ জন ভোটার গোপন ব্যালটে ভোট দিয়েছেন। বিজেপি সমর্থিত বিরোধী দলীয় প্রার্থী বর্তমান উপরাষ্ট্রপতি ভৈরন সিং সেখাওয়াতকে হারিয়ে প্রায় দুই তৃতীয়াংশ ভোটে তিনি নির্বাচিত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 02:11 PM

Updated : 07 Jul 2022, 04:36 PM

প্রতিভা পাতিল ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত