২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আরও সময় চান বুশ

ইরাকে মার্কিন সৈন্যদের আরও সময় দেওয়ার জন্য শুক্রবার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং তার জেনারেলরা কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের একজন সদস্য বলেছেন, ইরাক সংক্রান্ত কৌশল মূল্যায়নের জন্য সেপ্টেম্বর মাসই গুরুত্বপূর্ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 11:53 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ওয়াশিংটন, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে মার্কিন সৈন্যদের আরও সময় দেওয়ার জন্য শুক্রবার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং তার জেনারেলরা কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের একজন সদস্য বলেছেন, ইরাক সংক্রান্ত কৌশল মূল্যায়নের জন্য সেপ্টেম্বর মাসই গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা বিল পাশ না করে আগস্ট অবকাশের প্রস্তুতি শুরু করায় বুশ কংগ্রেসের সমালোচনা করেছেন। কারণ অন্য সব কিছুর মধ্যে যুদ্ধ সরঞ্জাম এবং সৈন্যদের বেতন বৃদ্ধির বিষয়টিও বিল পাশের ওপর নির্ভর করছে। হোয়াইট হাউসে প্রবীণ নাগরিক ও সেনা পরিবারের সঙ্গে সাক্ষাতকালে বুশ বলেন, ইরাকে আমাদের নতুন কৌশল বাস্তবায়ন করতে সেনাবাহিনীকে আরও সময় দিতে কংগ্রেসকে বলেছি। এর একদিন আগে ইরাকে মার্কিন বাহিনীর দ্বিতীয় শীর্ষ কমান্ডার লে. জেনারেল রে অডিয়েরনো বলেছেন, সেপ্টেম্বরের প্রতিবেদনে ইরাকে মার্কিন সেনা বাড়ানোর পর সেখানকার নিরাপত্তা কতটা জোরদার হয়েছে সেটা বোঝা যাবে। তবে একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রতিবেদন দিতে নভেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর/এমএসবি/১৫৪২