২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জার্মান জিম্মিকে হত্যা করেছে তালেবানরা

আফগানিস্তানে তালেবানরা বলেছে, তারা দুই জার্মান জিম্মিকে হত্যা করেছে। শনিবার তারা জানায়, তাদের দাবি মানার সময়সীমা শেষ হওয়ার পর ওই দুই জনকে হত্যা করা হয়েছে। অজ্ঞাত স্থান থেকে তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ রয়টার্সকে ফোনে বলেন, আমি তালেবান যোদ্ধাদের কাছ থেকে জানতে পেরেছি এক জার্মান জিম্মিকে গুলি করে হত্যা করা হয়েছে। বাকীজনকেও মুজাহিদীনরা গুলি করে হত্যা করেছে।" এর আগে স্থানীয় সময় ১টা নাগাদ বাকীজনকে হত্যা করা হবে বলে তিনি জানিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 09:42 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

কাবুল, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে তালেবানরা বলেছে, তারা দুই জার্মান জিম্মিকে হত্যা করেছে। শনিবার তারা জানায়, তাদের দাবি মানার সময়সীমা শেষ হওয়ার পর ওই দুই জনকে হত্যা করা হয়েছে। অজ্ঞাত স্থান থেকে তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ রয়টার্সকে ফোনে বলেন, আমি তালেবান যোদ্ধাদের কাছ থেকে জানতে পেরেছি এক জার্মান জিম্মিকে গুলি করে হত্যা করা হয়েছে। বাকীজনকেও মুজাহিদীনরা গুলি করে হত্যা করেছে।" এর আগে স্থানীয় সময় ১টা নাগাদ বাকীজনকে হত্যা করা হবে বলে তিনি জানিয়েছিলেন। তিনি জানান, বুধবার কাবুলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় গাড়িতে যাওয়ার সময় অপর ৬ আফগানের সঙ্গে ওই দুই জার্মানকে অপহরণ করা হয়েছে। অবশ্য আফগান সরকার বলেছে, তালেবানদের আল্টিমেটাম সম্পর্কে তারা কিছু জানে না। ক্বারী ইউসুফ টেলিফোনে রয়টার্সকে আরও বলেন, তালেবান নেতারা দুই জার্মান নাগরিকের মুক্তি সাপেক্ষে তাদের দাবি মানার জন্য শনিবার স্থানীয় সময় ১২ টা পর্যন্ত সময় বেঁধে দেন। তারা দুই জিম্মির বিনিময়ে আফগানিস্তান থেকে জার্মান সৈন্য প্রত্যাহারের দাবি জানায়। তবে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সেনা প্রত্যাহারের দাবি নাকচ করে দেন। শনিবার পাস্যোয়ার নিউ প্রেস পত্রিকার সঙ্গে দেওয়া এক সাক্ষাতকারে মার্কেল বলেন, "এই মুহূর্তে আমরা পিছু হটতে পারি না। আফগান জনগণকে একা ফেলে আসতে চাই না আমরা।" জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জোর দিয়ে জানান, তালেবানদের হাতে তাদের দুই নাগরিকের জিম্মি হওয়ার স্পষ্ট কোন প্রমাণ বার্লিন পায়নি। জিম্মিদের উদ্ধারে আফগান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কর্মরত জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ টাস্কফোর্সকে তিনি এই কথা জানিয়েছেন। এই আগে জুলাইর প্রথম সপ্তাহে জার্মানির একজন নাগরিককে অপহরণ করার পর মুক্তি দেওয়া হয়। গত বছর অক্টোবরে আফগানিস্তানের উত্তরাঞ্চলে দুই জার্মান সাংবাদিককে অপহরণের পর হত্যা করা হয়। ওই এলাকায় ন্যাটোর শান্তিরক্ষা মিশনে জার্মানির ৩ হাজার সেনা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৫২১ ঘ.