২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারানো মর্যাদা ফিরে পেল নেপালের 'কুমারী দেবী'

প্রথা অনুযায়ী প্রায়শ্চিত্য করতে রাজি হওয়ায় হারানো মর্যাদা ফিরে পেয়েছে নেপালের কুমারী দেবী। সজনী শাক্য নামের ১০ বছর বয়সী ওই দেবী যুক্তরাষ্ট্র ভ্রমণের অপরাধে মন্দিরের প্রবীণ ও প্রভাবশালী পুরোহিতরা ক্ষুব্ধ হয়ে তার দেবীত্ব খারিজ করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 01:52 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

কাঠমান্ডু, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)- প্রথা অনুযায়ী প্রায়শ্চিত্য করতে রাজি হওয়ায় হারানো মর্যাদা ফিরে পেয়েছে নেপালের কুমারী দেবী। সজনী শাক্য নামের ১০ বছর বয়সী ওই দেবী যুক্তরাষ্ট্র ভ্রমণের অপরাধে মন্দিরের প্রবীণ ও প্রভাবশালী পুরোহিতরা ক্ষুব্ধ হয়ে তার দেবীত্ব খারিজ করেছিলেন। একটি প্রামাণ্য চিত্রের কাজে যুক্তরাষ্ট্রে ৩৯ দিন কাটানোর পর বুধবার সজনী নিজ শহর ভক্তপুরে ফিরে আসে। নিয়ম অনুযায়ী শীর্ষস্থানীয় ৩ কুমারী দেবী দেশের বাইরে যেতে পারে না। ভক্তপুরের প্রবীণদের মতে, সজনী যুক্তরাষ্ট্রে যাওয়ায় তার পবিত্রতা কলুষিত হয়েছে। তারা সজনীর উত্তরাধিকারও খুঁজতে শুরু করেছিলেন। কিন্তু এখন তারাই বলছেন, সজনী প্রথামত প্রায়শ্চিত্য করতে রাজি হওয়ায় তারা তাকে কুমারী দেবী হিসেবে পুনর্বহাল করছেন। শিগগিরই সে আনুষ্ঠানিকভাবে প্রায়শ্চিত্য করবে। এতে সে কোন পাপ করে থাকলে তা মোচনও হবে। উল্লেখ্য, মাত্র দুই বছর বয়সে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সজনী কুমারী দেবী মনোনীত হয়। তখন থেকে সে ভক্তদের আর্শীবাদ ও বিভিন্ন ধর্মীয় উৎসবে যোগ দেওয়ার সুযোগ লাভ করে। বয়ঃসন্ধি পর্যন্ত সে কুমারী দেবী থাকতে পারবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮১৫ ঘ.