গোহাটি/ভারত, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ আরও বাড়াতে শুক্রবার সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছেন রাজ্যের সবচেয়ে পুরনো বিচ্ছিন্নতাবাদী নাগা বিদ্রোহী নেতারা।
ন্যাশনাল স্যোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড (ইসাক-মুইভা)(এনএসসিএন-আইএম) নামের ওই গ্র"পটি নাগাদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে ৬০ বছর ধরে লড়াই করে আসছে।
বিচ্ছিন্নতাবাদী এনএসসিএনের সঙ্গে সরকারের ১০ বছরের অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ জুলাই। এই চুক্তি আরও বাড়াতেই এনএসসিএনের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল নয়া দিল্লিতে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে ২ দিনব্যাপী এই বৈঠক শুরু করলেন।
নাগা বিদ্রোহী গ্র"পটির মুখপাত্র তোঙমেথ ওয়াঙনাও কোনায়াক টেলিফোনে রয়টার্সকে বলেন, "আলোচনায় অস্ত্রবিরতি চুক্তি বাড়ানোর বিষয়টি ছাড়াও আমরা ভারত সরকারের কাছ থেকে আমাদের দাবির ব্যাপারে পাকা প্রতিশ্র"তি চাইব।"
এনএসসিএন-আইএম ১৯৯৭ সালের আগস্টে অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হয়। এর পর গ্র"পটি ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী বিদ্রোহ অবসানের লক্ষ্যে শান্তিপূর্ণ প্রক্রিয়া শুরু করে। ১৯৪৭ সালে নাগাল্যান্ডে বিচ্ছিন্নবাদী সশস্ত্র বিদ্রোহ শুরুর পর এ পর্যন্ত ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
এনএসসিএনের মুখপাত্র কোনায়াক বলেন, "নাগাদের জন্য আলাদা রাষ্ট্রের দাবির ব্যাপারে আমরা আপোষ করবো না। ওই দাবি মানা ছাড়া আর কোন সমাধান নেই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭৪৭ ঘ.
bdnews24