২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সুন্নি ব্লকের পার্লামেন্ট বয়কট অবসান

ইরাকের প্রধান সুন্নি আরব ব্লক শিয়া অধুষ্যিত পার্লামেন্ট বয়কটের অবসান ঘটিয়েছে। কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন। এর মধ্য দিয়ে ইরাকে জাতীয় সংহতি অর্জনের পথ প্রশস্ত হল। ইরাকে সহিংসতা নিরসনসহ শিয়া ও সুন্নিদের মধ্যে সংহতি স্থাপনের চেষ্টা নেওয়ার জন্য ওয়াশিংটনের প্রচণ্ড চাপের মুখে রয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকি। আর এমন সময়ই সুন্নিরা পার্লামেন্ট বয়কট অবসানের ঘোষণা দিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 02:53 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

বাগদাদ, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের প্রধান সুন্নি আরব ব্লক শিয়া অধুষ্যিত পার্লামেন্ট বয়কটের অবসান ঘটিয়েছে। কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন। এর মধ্য দিয়ে ইরাকে জাতীয় সংহতি অর্জনের পথ প্রশস্ত হল। ইরাকে সহিংসতা নিরসনসহ শিয়া ও সুন্নিদের মধ্যে সংহতি স্থাপনের চেষ্টা নেওয়ার জন্য ওয়াশিংটনের প্রচণ্ড চাপের মুখে রয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকি। আর এমন সময়ই সুন্নিরা পার্লামেন্ট বয়কট অবসানের ঘোষণা দিল। সুন্নিদের একজন ঊর্ধ্বতন সদস্য মুহাম্মদ আল মাসাদানিকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়ার ঘটনার প্রতিবাদে জুনে সুন্নিরা পার্লামেন্ট বয়কট শুরু করে। তাকে আবার পুনর্বহালের আশ্বাস দেওয়ার পরই সুন্নি ব্লকের পার্লামেন্ট বয়কটের অবসান হল। সুন্নি ব্লকের মুখপাত্র ও আইনপ্রণেতা সালেম আল জুবৌরি বলেছেন, " মাসাদানি ফিরে এসেছেন, আমরাও ফিরে এসেছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৫ঘ.