২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতির কথা অস্বীকার করলেন বিদ্রোহী আফগান নেতা গুলবুদ্দিন

র্আফগানিস্তানের বিদ্রোহী নেতা এবং তালেবান ও আল-কায়েদার মিত্র গুলবুদ্দিন হেকমতিয়ার সরকারের বিরুদ্ধে তার লড়াইয়ে বিরতির ঘোষণা দেওয়ার পরপরই তা অস্বীকার করেছেন। এক বিবৃতিতে তার যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই তা অস্বীকার করে তিনি বলেন, "হেজব ই ইসলামের নেতা হেকমতিয়ার কোনো বিবৃতি ইসু করেননি। এটি তার ভাবমূর্তি ক্ষুন্ন করারই চেষ্টা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

কাবুল, জুলাই ১৮ (বিডিনিউজ টুযৈন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের বিদ্রোহী নেতা এবং তালেবান ও আল-কায়েদার মিত্র গুলবুদ্দিন হেকমতিয়ার সরকারের বিরুদ্ধে তার লড়াইয়ে বিরতির ঘোষণা দেওয়ার পরপরই তা অস্বীকার করেছেন। এক বিবৃতিতে তার যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই তা অস্বীকার করে তিনি বলেন, "হেজব ই ইসলামের নেতা হেকমতিয়ার কোনো বিবৃতি ইসু করেননি। এটি তার ভাবমূর্তি ক্ষুন্ন করারই চেষ্টা।" হেকমতিয়ার আফগান ও মার্কিন কর্তৃপক্ষের তালিকাভুক্ত জঙ্গি নেতা। এর আগে কাবুলে দুটো ব্যক্তিগত টেলিভিশন চ্যানেলে তার প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, "হেজব ই ইসলামি'র সদস্যরা ভাইদের হত্যা করা থেকে বিরত হওয়াসহ দেশের ধ্বংস ডেকে আনা বন্ধ করেছে। এর পরিবর্তে তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে চায়। কারণ তাদের বিশ্বাস ব্রিটিশ এবং রাশিয়ানদের মতো মার্কিনিরাও আফগানিস্তান থেকে চলে যাবে।" কিন্তু পরে হেকমতিয়ার তা নাকচ করে বলেন, "আমাদের জিহাদ চলবে। বিদেশি সেনা ও সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই আমরা পরিহার করব না।" উল্লেখ্য, হেমতিয়ার ১৯৭৯-৮৯ সালে আফগানিস্তানকে সোভিয়েত দখলদারিত্ব মুক্ত করতে জিহাদে অংশ নিয়েছিলেন। এই জিহাদে তিনি বৃহত্তম মুজাহিদিন দলের নেতৃত্ব দেন। এ পর্যন্ত তার বহু দল এবং বহু পক্ষ পরিবর্তন করার রেকর্ড আছে। বিবৃতিতে হেকমতিয়ার বলেছিলেন, "এখন একটি ইসলামিক পদ্ধতি গড়ে তোলার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং এ লক্ষ্যে রাজনৈতিক প্রচেষ্টা শুরু করা দরকার। যাতে আমরা আমাদের দেশের মুসলিম ভাইদের জন্য একটি শান্ত জীবন এবং স্থায়ী শান্তি উপহার দিতে পারি।" কিন্তু পরে তিনি তা অস্বীকার করলেন। এর আগে হেকমতিয়ারের এই বিবৃতি কখন এবং কোথায় ইসু হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি এবং এর সত্যতা নিশ্চিত করতে পারে এমন কাউকে পাওয়া যায়নি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, তিনি এই বিবৃতি সম্পর্কে অবগত নন। আর এ ব্যাপারে মন্তব্যের জন্য কোনো সরকারি কর্মকর্তাকেও পাওয়া যায়নি। কাবুলের এক পশ্চিমা কূটনীতিকও বলেন, "হেকমতিয়ারের পক্ষে এমন সংহতিমূলক বিবৃতি দেওয়া খুবই কঠিন। কারণ তিনি সন্ত্রাসে জড়িত।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/এলকিউ/১৯৪৬ঘ.