লিসবন, জুলাই ১৮ (বিডিনিউজ টুযৈন্টিফোর ডটকম/রয়টার্স)--- কসোভো সার্বিয়ার কাছ থেকে যেভাবেই হোক স্বাধীনতা পাবে। তা এতে জাতিসংঘে রাশিয়ার যতই আপত্তি থাক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস বৃহস্পতিবার একথা বলেছেন। কসোভোর স্বাধীনতা প্রশ্নে জাতিসংঘ প্রস্তাবের ব্যাপারে রসমঝোতায় পৌঁছতে সার্বিয়ার মিত্র দেশ রাশিয়ার অস্বীকৃতির কারণে যুক্তরাষ্ট্র দিন দিন হতাশ হয়ে পড়ছে। তাই এবার রাশিয়ার আপত্তি ঠেলেই কসোভোকে স্বাধীনতা দিতে যুক্তরাষ্ট্রের দৃঢ়প্রতিজ্ঞার কথা প্রকাশ্যে জানালেন রাইস।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করতে লিসবন সফরকালে সফরসঙ্গী সাংবাদিকদের রাইস বলেন, "কসোভোকে স্বাধীনতা দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্র"তিবদ্ধ।" প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও এর আগে কসোভোর স্বাধীনতা পাওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন।
লিসবনে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ৪ পক্ষ হচ্ছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইইউ এবং জাতিসংঘ। ফলে বৈঠককালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে দেখা হবে রাইসের। বৈঠকে তিনি অন্যান্য ইসুর পাশাপাশি কসোভো নিয়েও আলোচনা করবেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাসম্পন্ন দেশ রাশিয়া বরাবরই কসোভোর স্বাধীনতার বিরোধিতা করে আসছে।
ফলে কসোভো ইসুটি যুক্তরাষ্ট্র জাতিসংঘের বাইরে নিয়ে গিয়ে সমাধান করার চেষ্টা করবে কিনা জিজ্ঞেস করা হলে রাইস বলেন, "আমরা কসোভোর স্বাধীনতায় প্রতিশ্র"তিবদ্ধ এবং কোনো না কোনোভাবে তা অর্জন করার চেষ্টা নেব।"
কসোভো ইসুতে রাশিয়ার বিরোধিতার কারণে যুক্তরাষ্ট্র এটি নিরাপত্তা পরিষদের বাইরে নিয়ে গিয়ে সমাধান খুঁজতে পারে বলে গুঞ্জন উঠেছে। তাছাড়া গত শুত্রবার জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ হুমকি দিয়ে বলেছিলেন, রাশিয়া রাজি থাক বা না থাক নিরাপত্তা পরিষদের বাইরেই কসোভো ইসুতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টুযৈন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫০ঘ.
bdnews24