২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দি ইরাকে হামলা চালাচ্ছে তুর্কি সেনাবাহিনী

তুরস্কের সেনাবাহিনী ইরাকের উত্তরাঞ্চলীয় সীমান্তে কুর্দি এলাকায় ব্যাপক শেল নিক্ষেপ করছে। এক কুর্দি কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। তিনি আরও জানান, ইরাকের উত্তরাঞ্চলে জাকো শহরের কাছে তুর্কি বাহিনী ১০০ টি শেল নিক্ষেপ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 12:12 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

বাগদাদ, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তুরস্কের সেনাবাহিনী ইরাকের উত্তরাঞ্চলীয় সীমান্তে কুর্দি এলাকায় ব্যাপক শেল নিক্ষেপ করছে। এক কুর্দি কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। তিনি আরও জানান, ইরাকের উত্তরাঞ্চলে জাকো শহরের কাছে তুর্কি বাহিনী ১০০ টি শেল নিক্ষেপ করেছে। ইরাকের উত্তরাঞ্চলের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের পেশমেগ্রা নিরাপত্তা বাহিনী বিষয়ক উপমন্ত্রী জাবার যাবের বলেছেন, তুর্কি সেনারা ইরাক সীমান্তের একটি বিদ্রোহি এলাকায় ভূমিমাইনের আঘাতে তিন তুর্কি সেনা নিহত হয়েছে। তুর্কি সেনাদের বৃষ্টির মতো শেল নিক্ষেপের কারণে এলাকার অধিবাসীরা সব পালাচ্ছে বলে জানান যাবের। তবে তুর্কি বাহিনী কুর্দিস্তানে বোমা হামলা চালানোর পরিকল্পনা করচে এমন খবর যাবের নাকচ করেন। তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) জঙ্গিরা ইরাকের কুর্দি অঞ্চলকে তুরস্কে হামলা চালানোর জন্য ঘাঁটি হিসাবে ব্যবহার করছে বলে তুরস্ক দীর্ঘদিন থেকেই অভিযোগ করে আসছে। তাদেরকে দমন করতে তুরস্কের সেনাবাহিনী দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সেনা সংখ্যা বাড়িয়ে ২ লাখ করেছে। নিরাপত্তা সূত্রগুওলো বলেছে, তারা আন্তসীমান্ত অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করতেও অস্বীকৃতি জানিয়েছে। তুর্কি সেনারা প্রায়ই ইরাকের কুদি অঞ্চলে শেল নিক্ষেপ করে থাকে। আবার ছোটখাট তল্লাশিও চালায়। উল্লেখ্য,পিকেকে ১৯৮৪ সালে তুরস্কের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেয়। তাদের লক্ষ্য একটি স্বাধীন কুর্দিস্তান অর্জন করা। দুপক্ষের সংঘাতে এ পর্যন্ত ৩০ হাজার লোক নিহত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৬ঘ.