ব্রাসিলিয়া, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রাজিলে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বিরোধীদলীয় নেতারা বুধবার প্রতিরক্ষামন্ত্রী ওয়ালিদ পিয়ার্সসহ বিমান কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করেছেন। সাও পাওলো বিমানবন্দরের পিচ্ছিল রানওয়েতে অবতরণের সময় ১৮৬ জন যাত্রীবাহী একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রায় ২০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই ৯০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার প্রতিবোদে ব্রাজিলের বিরোধী দলের প্রধান অনক্স লোরেনজোনি বলেন, " যে রানওয়ে বিমান অবতরণের জন্য এখনও তৈরি হয়নি তা অবতরণের জন্য খুলে দেওয়াটা খুন করার শামিল। এ কারণে বিমানবন্দর কর্তৃপক্ষের প্রধানসহ বিমান কর্তৃপক্ষ এএনএসি এবং পিয়ার্সেরও পদত্যাগ করা উচিত।" লোরেনজোনি রয়টার্সকে একথা বলেন।
ব্রাজিলের সোশ্যাল ডেমোক্রেসি পার্টির প্রধান এন্টানিও কার্লোস পানামুজিও বলেন, " জনগণ এখন আকাশ ভ্রমণে আতঙ্কিত। পিয়ার্স কখনও কিছু করে থাকলে তার এখন আর ওই পদে থাকার আর কোনো কারণ নেই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০২ঘ.
bdnews24