বাগদাদ, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান এবং যুক্তরাষ্ট্র শিগগিরিই ইরাক নিয়ে নতুন করে আরেক দফা আলোচনায় বসবে। মে মাসে দুপক্ষের মধ্যে উল্লেখযোগ্য বৈঠকের ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসিয়ার জেবারি মঙ্গলবার একথা বলেন।
রয়টার্সকে তিনি বলেন, "আমি নিশ্চিত করে বলতে পারি যে বাগদাদ নিয়ে খুব শিগগিরিই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২য় দফা আলোচনা হবে। আর তা হবে রাষ্ট্রদূত পর্যায়ে। ইরাকও ওই বৈঠকে অংশ নেবে এবং ইরাকের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩২ঘ.
bdnews24