২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুকধারীদের গুলিতে ২৯ ইরাকি নিহত, বাগদাদে বোমায় নিহত ১০

ইরাকি সামরিক বাহিনীর পোশাক পরা বন্দুকধারীদের গুলিতে বাগদাদে সোমবার ২৯ জন গ্রামবাসী নিহত হয়েছে। বন্দুকধারীরা তাদের বাড়ীতে ঢুকে হামলা চালায়। ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা মঙ্গলবার একথা বলেছেন। এদিকে, একইদিনে বাগদাদে আত্মঘাতী গাড়ী বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। বাগদাদের পূর্বাঞ্চলে এক ইরাকি সেনা টহল কেন্দ্রের ওপর এ হামলা হয়। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 01:06 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

বাগদাদ, জুলাই, ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকি সামরিক বাহিনীর পোশাক পরা বন্দুকধারীদের গুলিতে বাগদাদে সোমবার ২৯ জন গ্রামবাসী নিহত হয়েছে। বন্দুকধারীরা তাদের বাড়ীতে ঢুকে হামলা চালায়। ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা মঙ্গলবার একথা বলেছেন। এদিকে, একইদিনে বাগদাদে আত্মঘাতী গাড়ী বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। বাগদাদের পূর্বাঞ্চলে এক ইরাকি সেনা টহল কেন্দ্রের ওপর এ হামলা হয়। পুলিশ একথা জানিয়েছে। ইরাকি পুলিশ আরও জানায়, বাগদাদের ইরানি দূতাবাসের কাছে আরেকটি গাড়ী বোমা হামলায় ৪ জন নিহত হয়েছে। দিয়ালা প্রদেশে নিরাপত্তা অভিযানে নিয়োজিত কর্ণেল রাঘিব রাওয়ি বলেছেন, বাকুবার উত্তরে দুয়াইলিয়া গ্রাম ঘিরে রেখেছে বেশ কিছু সংখ্যক বন্দুকধারী। তারাই গ্রামবাসীদের হত্যা করেছে। ওই হামলায় ৪ গ্রামবাসী আহত হয়। এটি বাকুবায় মার্কিন ও ইরাক বাহিনীর গত মাসের বড় ধরনের সেনা অভিযানের মুখে পলায়নপর জঙ্গিদেরই কাজ বলে রাওয়ি উল্লেখ করেন। এদিকে, বাগদাদের সেনা টহলের ওপর বোমা হামলায় নিহত ১০ জনের মধ্যে ৪ জন সেনা। এ হামলায় আহতের সংখ্যা ১১। বাগদাদে ইরাকি ও মার্কিন বাহিনীর যৌথ জঙ্গিদমনাভিযানের মধ্যেও একের পর এক গাড়ী বোমা হামলার ঘটনা ঘটছে। ইরানি দূতাবাসের সামনে বোমা হামলার ঘটনায় ৪ জন নিহত হওয়া ছাড়াও ৫ জন আহত হয়েছে। সুরক্ষিত গ্রীনজোন এলাকার কাছে কারাদত মরিয়ম জেলায় এ হামলা ঘটে। ইরানি দূতাবাসটি গ্রীনজোনের মধ্যে না হলেও এর আশেপাশেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫২ঘ.