২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন আহ্বান বুশের

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সোমবার মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিনি এবং আরো কিছু আরব প্রতিবেশী নিয়ে এ সম্মেলন হবে এবং এর নেতৃত্বে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস। মধ্যপ্রাচ্যে বিরাজমান বিরোধ নিরসনে আরব মিত্রদের চাপের মুখে বুশ জানান, চলতি বছরের হেমন্তে সম্মেলন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 09:26 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ওয়াশিংটন, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সোমবার মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিনি এবং আরো কিছু আরব প্রতিবেশী নিয়ে এ সম্মেলন হবে এবং এর নেতৃত্বে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস। মধ্যপ্রাচ্যে বিরাজমান বিরোধ নিরসনে আরব মিত্রদের চাপের মুখে বুশ জানান, চলতি বছরের হেমন্তে সম্মেলন হবে। মনে করা হয়ে থাকে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ করে দেবে এ সম্মেলন। তবে সম্মেলনের তারিখ, স্থান এবং কারা এতে অংশ নেবে সেটা তিনি নির্দিষ্ট করে জানাননি। হোয়াইট হাউসে এক বক্তব্যে বুশ বলেন, "এটা ফিলিস্তিনিদের জন্য খুব পরিষ্কার সময়। সামনে বেছে নেওয়ার ক্ষণ আসছে। ফিলিস্তিনের জনগণের জন্য রয়েছে বেশকিছু সত্যিকার বিকল্প।" বুশ জানান, ওই সম্মেলনে যারা অংশ নেবে তারা ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার অগ্রগতি পর্যালোচনা করবে। তিনি বলেন, "দ্বিপক্ষীয় আলোচনা এবং সমঝোতার ক্ষেত্রে সম্মেলনে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন ও ইসরায়েলকে কূটনৈতিক সহায়তা দেবে যাতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সাফল্যের পথে তারা এগিয়ে যেতে পারে।" মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ওয়েলশ সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত সম্মেলনের বিস্তারিত পরিকল্পনা এখনো করা হয়নি। শান্তি প্রতিষ্ঠায় বুশের বক্তব্যের তাৎপর্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়েলশ বলেন, "একটি বক্তব্য দিয়ে আপনারা শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না।" উল্লেখ্য, সোমবার পশ্চিম তীরে আব্বাস প্রশাসনকে আরও শক্তিশালী করতে সেখানে ইসরায়েলের নিরাপত্তা কড়াকড়ি শিথিল করা এবং বন্দি মুক্তিসহ ফাতাহ জঙ্গিদের অব্যাহতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার জেরুজালেমে বৈঠক করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৪০৭ ঘ.