২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ভারতীয় চিকিৎসকের জামিনে মুক্তি স্থগিত

ভিসা বাতিল করে ভারতীয় এক চিকিৎসকের জামিনে মুক্তি পাওয়া স্থগিত করেছে অস্ট্রেলীয় সরকার। সোমবার তার ভিসা বাতিল করে একটি অভিবাসন বন্দি কেন্দ্রে তাকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 12:45 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

সিডনি, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিসা বাতিল করে ভারতীয় এক চিকিৎসকের জামিনে মুক্তি পাওয়া স্থগিত করেছে অস্ট্রেলীয় সরকার। সোমবার তার ভিসা বাতিল করে একটি অভিবাসন বন্দি কেন্দ্রে তাকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। ব্রিটেনে গাড়ি বোমা হামলার ঘটনায় মোহাম্মদ হানিফ নামের ওই চিকিৎসকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। গত ২ জুলাই থেকে তাকে হাজতে আটকে রাখা হয়। অভিযোগ ছাড়া ১২ দিন আটক রাখার পর মানবাধিকার গ্র"পগুলোর তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলীয় পুলিশ শনিবার তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনে। হানিফ অস্ট্রেলিয়ার পর্যটন শহর গোল্ড কোস্টের একটি হাসপাতালে কাজ করতেন। সোমবার একজন ম্যাজিস্ট্রেট ১০ হাজার অস্ট্রেলীয় ডলার মুচলেকায় হানিফকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দেন। ম্যাজিস্ট্রেট বলেন, বিরুদ্ধে সন্ত্রাসবাদী কোন দলের সঙ্গে যোগসাজশ থাকার প্রমাণ মেলেনি। এ ছাড়া পুলিশ হানিফের বিরুদ্ধে গত মাসে ব্রিটেনে সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্রে তার মোবাইল ফোনের সিমকার্ড ব্যবহারের অভিযোগ করেনি। কিন্তু ওই দিন জামিন আদেশের কয়েক ঘন্টার মধ্যে অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী কেভিন অ্যান্ড্রুজ জানান, তিনি হানিফের ভিসা বাতিল করেছেন এবং তাকে সিডনির ভিলাউড অভিবাসন বন্দি কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছেন। ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে অ্যান্ড্রুজ বলেন, "আমি সঠিকভাবে সন্দেহ করেছি যে যুক্তরাজ্যে সন্ত্রাসবাদের মতো অপরাধমূলক তৎপরতায় জড়িত ব্যক্তিদের সঙ্গে হানিফের মেলামেশা আছে বা ছিলো। তিনি 'চরিত্র পরীক্ষায়' উত্তীর্ণ হননি।" তাই হানিফের ভিসা বাতিলে অ্যান্ড্রুজ অভিবাসন আইনের আওতায় তার ক্ষমতা ব্যবহার করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফবি/১৮৪২ঘ.