ওয়াশিংটন, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে মাত্তা শহরের কাছে রোববার ইসলামপন্থী জঙ্গিদের দুটি আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। সোমবারও তদন্ত কর্মকর্তারা উত্তর-পশ্চিমাঞ্চলে ক্রমবর্ধমান সংঘাত এবং ইসলামাবাদের লাল মসজিদে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের ঘটনার যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা চালান। এদিকে, আফগান সীমান্ত সংলগ্ন উত্তর-পশ্চিমাঞ্চলের আদিবাসী এলাকায় আল কায়েদা ও তালেবান জঙ্গি তৎপরতা দমনে শুরু করা পাক সেনা অভিযান যুক্তরাষ্ট্র পুরোপুরি সমর্থন করছে। রোববার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জাতীয় নিরপত্তা উপদেষ্টা একথা জানান।
উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের (এনডব্লিউএফপি) ডেরা ইসমাইল খান শহরে একজন ঊর্ধ্বতন তদন্ত কর্মকর্তা লাল মসজিদে সরকারি অভিযানের বিষয়টি উল্লেখ করে বলেন, "আমরা এখন পর্যন্ত কোন যোগসূত্র খুঁজে পাইনি। তবে বিষয়টি মাথায় রেখেই আমরা অনুসন্ধান চালাচ্ছি।"
নাম প্রকাশে অনিচ্ছুক একজন তদন্ত কর্মকর্তা বলেন, "গতকালের (রোববার) হামলার সঙ্গে লাল মসজিদের ঘটনার যোগসূত্র থাকতে পারে।"
ডেরা ইসমাইল খানে রোববার একটি পুলিশ নিয়োগ কেন্দ্রে আত্মঘাতি বোমা হামলায় ২৯ জন নিহত হয়। একই দিন প্রদেশের সোয়াত ভ্যালিতে আধা সামরিক বাহিনীর একটি টহল দলের ওপর দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৬ ব্যক্তি নিহত হয়।
এদিকে, উপদেষ্টা স্টিফেন হ্যাডলি এবিসি টেলিভিশনের দিস উইক অনুষ্ঠানে বলেন, "তালেবান জঙ্গি দমনে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের ুদ্র জাতি গোষ্ঠির প্রবীন নেতাদের সঙ্গে সে দেশের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ১০ মাস আগে যে শান্তি চুক্তি করেছেন সেটা ব্যর্থ হয়েছে।"
হ্যাডলি বলেন, "তিনি (মুশাররফ) যেভাবে চেয়েছেন চুক্তিটি সেভাবে কাজ করেনি।" গত দুই মাস ধরে ওই অঞ্চলে জঙ্গি হুমকি আবার মাথাচাড়া দেওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, এই বিষয়টি মাথায় রেখে আমরা পাকিস্তানের এই সেনা অভিযানকে সমর্থন দিচ্ছি।
হ্যাডলি চারটি মার্কিন গণমাধ্যমের সাাৎকার অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ঘোষিত বিশ্বব্যাপী সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে গুরুত্বপূর্ণ মিত্র প্রেসিডেন্ট মুশাররফ আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের পশ্চিমাঞ্চলে আরো সেনা পাঠিয়েছেন।"
তিনি এবিসি টেলিভিশনকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা তার এই উদ্যোগকে পূর্ণ সমর্থন দিচ্ছি।"
সিএনএন-এর ল্যাট এডিশন অনুষ্ঠানে এই বিষয়ে তিনি আরও বলেন, পাকিস্তানের সার্বভৌমত্বের সঙ্গে সঙ্গতি রেখেই আমরা সব রকমের যথাযথ সমর্থন দিয়েছি।
তিনি জানান, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের তালিবান ঘাঁটি মুশাররফ সরকার ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই হুমকি। তিনি ফক্স নিউজকে বলেন, তালিবানদের সেখানে আস্তানা গড়ে ওঠেছে। সেখানে প্রশিণ দেওয়া হচ্ছে এবং জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এলকিউ/ ১৫০০ ঘ.
bdnews24