২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া পরমাণু চুল্লি বন্ধ করেছে : আইএইএ

জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা উত্তর কোরিয়ার ইয়নবিয়ন পরমাণু চুল্লি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মদ এল বারাদি এ কথা জানিয়েছেন। উত্তর কোরিয়া গত শনিবার চুল্লি বন্ধ করার বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 08:16 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

সউল, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা উত্তর কোরিয়ার ইয়নবিয়ন পরমাণু চুল্লি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মদ এল বারাদি এ কথা জানিয়েছেন। উত্তর কোরিয়া গত শনিবার চুল্লি বন্ধ করার বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানায়। আইএইএ পরিচালক এল বারাদি ব্যাংককে সাংবাদিকদের বলেন, " চুল্লিটি বন্ধ করা হয়েছে। এর সত্যতা যাচাই করে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।" তিনি জানান, জাতিসংঘ পরিদর্শকদের পরের পদপে হবে ইয়নবিয়নের অপর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যাচাই করা। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে ৬০ মাইল দূরে অবস্থিত ইয়নবিয়নের এ সব স্থাপনার মধ্যে প্লুটোনিয়াম তৈরির একটি স্থাপনাও রয়েছে। এল বারাদি আরো বলেন, "এ সপ্তাহে আমরা যেসব পদপে নিচ্ছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ।" তিনি জানান, আইএইএর সংশ্লিষ্ট কর্মীরা শনিবার উত্তর কোরিয়া পৌঁছেছেন। সিলগালা করা এবং পিয়ংইয়ং যে চুল্লি বন্ধ করেছে সেটা নিশ্চিত হওয়ার জন্য কেন্দ্রের সরঞ্জাম পর্যবেণে তাদের প্রায় এক মাস লাগবে। এদিকে দণি কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সোমবার জানান, দেশটি জ্বালানী সংকটে জর্জরিত উত্তর কোরিয়াকে দ্বিতীয় দফায় আরও ৭৫০০ মেট্রিক টন তেল পাঠিয়েছে। এর আগে ৬২০০ মেট্রিক টন জ্বালানী তেল পাঠানো হয়। উল্লেখ্য, এ বছর ১৩ ফেব্র"য়ারি দুই কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া ও চীনের মধ্যে স্বারিত এক চুক্তি অনুসারে ৫০ হাজার টন ভারী জ্বালানি সাহায্যের বিনিময়ে উত্তর কোরিয়া তাদের প্রধান পরমাণু স্থাপনা 'ইয়নবিয়ন পরমাণু চুল্লি'র কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৩৪৫ ঘ.