২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে শরণার্থী শিবিরে ঢুকে পড়েছে সেনারা, নিহত সেনা সংখ্যা ১০০

লেবাননের নাহর আল বারেদে আল-কায়েদা সংশ্লিষ্ট ফাতাহ আল ইসলাম জঙ্গিদের সঙ্গে চলমান লড়াইয়ে রোববার প্রথমবারের মতো শিবিরে ঢুকে পড়েছে সেনারা। লড়াইয়ে নিহত হয়েছে দু সেনা। এ নিয়ে নাহর আল বারেদে ৯ সপ্তাহের লড়াইয়ে সেনা নিহতের সংখ্যা দাঁড়াল ১০০ তে। লেবানিজ সেনারা রোববার শিবিরে প্রবেশ করে ধ্বংস হয়ে যাওয়া ২/৩টি ভবনে সেনাবাহিনীর পতাকা উড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

নাহর আল বারেদ, লেবানন, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লেবাননের নাহর আল বারেদে আল-কায়েদা সংশ্লিষ্ট ফাতাহ আল ইসলাম জঙ্গিদের সঙ্গে চলমান লড়াইয়ে রোববার প্রথমবারের মতো শিবিরে ঢুকে পড়েছে সেনারা। লড়াইয়ে নিহত হয়েছে দু সেনা। এ নিয়ে নাহর আল বারেদে ৯ সপ্তাহের লড়াইয়ে সেনা নিহতের সংখ্যা দাঁড়াল ১০০ তে। লেবানিজ সেনারা রোববার শিবিরে প্রবেশ করে ধ্বংস হয়ে যাওয়া ২/৩টি ভবনে সেনাবাহিনীর পতাকা উড়িয়েছে। লড়াইয়ে সেনাদের এই অগ্রগতি জঙ্গি নির্মূলে একটি বড় ধরনের সাফল্য। ১৯৬৯ সালের এক আরব চুক্তিতে ফিলিস্তিনি ওই শরণার্থী শিবিরে লেবানিজ সেনাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। পরে লেবাননের পার্লামেন্টে ওই চুক্তি প্রত্যাহার করা হয় ১৯৮০র দশকের মাঝামাঝিতে। অবশ্য তারপরও চুক্তিটি কার্যকর ছিল। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সর্বশেষ লড়াইয়ে ২ জন সেনা নিহত হয়েছে। আর এতেই সেনা নিহতের সংখ্যা পেীঁছেছে ১০০ তে। অন্যদিকে, লড়াইয়ে এ পর্যন্ত বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা ২২১ এবং জঙ্গি নিহত হয়েছে অন্ততপক্ষে ৮০ জন। ১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধের পর লেবাননে এটিই সবচে ভয়াবহ অভ্যন্তরীণ সহিংসতা। সেনাদের অটোমেটিক রাইফেল ও গ্রেনেড হামলার জবাবে রকেট হামলা চালায জঙ্গিরা। লেবাননের বিভিন্ন গ্রামে আঘাত হানছে এই রকেটগুলো। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, শিবিরের আল-কায়েদা সংশ্লিষ্ট ফাতাহ আল ইসলাম জঙ্গিরা প্রায় ডজনখানেক কাতিউসা রকেট নিক্ষেপ করেছে। এগুলো গিয়ে পড়েছে শিবির থেকে কয়েকমাইল দূরে উত্তর লেবাননে। তবে এতে কেউ হতাহত হয়নি। সূত্র জানায়, শুক্রবারের লড়াইয়ে আরও দুজন লেবানিজ সেনা নিহত হয়। আহত হয় আরও এক সেনা। সেনারা জঙ্গিদের আত্মসমর্পণে বাধ্য করতেই স