২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে ৬ ইরাকি পুলিশকে হত্যা করেছে মার্কিন বাহিনী

বাগদাদে শুক্রবার কমপক্ষে ৬ ইরাকি পুলিশ ও ৭ জন সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে মার্কিন বাহিনী। জঙ্গিদের সঙ্গে জোগসাজশ থাকার অভিযোগে এক ইরাকি পুলিশ লেফটেন্যান্টকে গ্রেফতারের সময় মার্কিন সেনারা ৬ পুলিশসহ জঙ্গিদের হত্যা করে। মার্কিন বাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 12:16 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

বাগদাদ, জুলাই ১৩ (বিডিনিউজ টুযৈন্টিফোর ডটকম/এলকিউ)--- বাগদাদে শুক্রবার কমপক্ষে ৬ ইরাকি পুলিশ ও ৭ জন সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে মার্কিন বাহিনী। জঙ্গিদের সঙ্গে জোগসাজশ থাকার অভিযোগে এক ইরাকি পুলিশ লেফটেন্যান্টকে গ্রেফতারের সময় মার্কিন সেনারা ৬ পুলিশসহ জঙ্গিদের হত্যা করে। মার্কিন বাহিনী একথা জানিয়েছে। মার্কিন বাহিনী এক বিবৃতিতে জানায়, " একটি ইরাকি পুলিশ চেকপয়েন্ট থেকে মার্কিন সেনাদের ওপর হামলা হওয়ার পর এর জবাবে মার্কিন বাহিনীর যুদ্ধবিমান থেকে তাদের ওপর পাল্টা হামলা চালানো হয়।" তল্লাশি অভিযানে আটক হন ইরাকি পুলিশ লেফটেন্যান্ট। ওই লেফটেন্যান্ট রাস্তার ধারে বোমা পাতার পরিকল্পনা করেছিলেন বলে সন্দেহ করছে মার্কিন বাহিনী। তাছাড়া ওই লেফটেন্যান্টের সঙ্গে ইরানিদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলেও সন্দেহ করা হচ্ছে। ওয়াশিংটন বরাবরই ইরাকের সহিংসতায় ইরানের জড়িত থাকার অভিযোগ করে আসছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৯ঘ.